Home Sports News IPL 2026: রাজস্থানের চ্যালেঞ্জে গুজরাট, জয়ের খাতা খুলতে কি পারবে শুভমন

IPL 2026: রাজস্থানের চ্যালেঞ্জে গুজরাট, জয়ের খাতা খুলতে কি পারবে শুভমন

gt-vs-rr-ipl-2026-match-preview-shubman-gill-gujarat-challenge

শনিবার আইপিএল ২০২৬-এর (IPL 2026) নবম ম্যাচে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে খেলা শুরু। রাজস্থানের এই প্রতিযোগিতায় শুরুটা দারুণ। কিন্তু প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে নামছে গুজরাট।

- Advertisement -

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে মাঠে পর্যদুস্ত করেছিল রাজস্থান রয়্যালস। পাঁচবারের চ্যাম্পিয়নদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল তরুণ বৈভব সূর্যবংশী। তাঁর আগ্রাসী ব্যাটিং রেহাই করবে না গুজরাটের কোনো বোলারকে। এছাড়া নান্দ্রে বার্গার এবং জোফ্রা আর্চারের মতো খেলোয়াড়দের সুশৃঙ্খল কৌশল গুজরাটকে বিপাকে ফেলতে পারে।

   

অন্যদিকে প্রথম ম্যাচেই পাঞ্জাবের কাছে ৬ উইকেটে হারে শুভমনের গুজরাট। পাঞ্জাবের বিরুদ্ধে গুজরাটের টপ অর্ডার সেরকম আশাপ্রদ পারফর্ম করেনি। এমনকি মিডল অর্ডারও প্রভাব ফেলেনি। তবে প্রসিধ কৃষ্ণ-এর মতো ইমপ্যাক্ট প্লেয়ার ম্যাচের মোড় ঘোরাতেই পারে।

এর আগে আইপিএলে এই দুই দল ৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে গুজরাট টাইটান্স ৬টি ম্যাচেই জয়ী এবং মাত্র ২টি ম্যাচ রাজস্থান রয়্যালসের পক্ষে। রিসার্চ অনুযায়ী, আহমেদাবাদের পিচটি ব্যাটিংয়ের জন্য ভালো। রেকর্ড বলছে, এই মাঠে যে দল প্রথমে ব্যাট করে তারাই বেশি ম্যাচ জেতে। তাই এদিন একটি হাই-স্কোরিং রোমাঞ্চকর ম্যাচের আশা করা যেতেই পারে।

গুজরাট টাইটান্স সম্ভাব্য স্কোয়াড: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, এম শাহরুখ খান, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাডা, অশোক শর্মা, মোহাম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রসিধ কৃষ্ণ।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য স্কোয়াড: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, নন্দ্রে বার্গার, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: তুষার দেশপান্ডে।

Follow on Google