আরও সস্তা samsung galaxy m14 5g, বিপুল পরিমাণে ছাড় দিচ্ছে Flipkart

দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের স্মার্টফোনের বাজারে রাজত্ব করছে স্যামসাং। আদতে কোরিয়ান ব্র্যান্ড হলেও বর্তমানে স্যামসাং ভারতের মানুষের এক আবেগে পরিণত হয়েছে। একটা সময় ছিল যখন samsung কোম্পানির ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Samsung Galaxy M14 5G

দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের স্মার্টফোনের বাজারে রাজত্ব করছে স্যামসাং। আদতে কোরিয়ান ব্র্যান্ড হলেও বর্তমানে স্যামসাং ভারতের মানুষের এক আবেগে পরিণত হয়েছে। একটা সময় ছিল যখন samsung কোম্পানির ফোন মানেই সাধারণ মানুষ মনে করতেন সেই ফোন অত্যন্ত হ্যাং করবে কিন্তু বর্তমানে সেই সমস্ত ভুল ধারণা কেটে গিয়েছে একেবারে।

তার কারণ সংস্থা প্রতিনিয়ত একের পর এক দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এসে চমক দিচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে তাদেরই একটি জনপ্রিয় স্মার্টফোন হল samsung galaxy m14 5g। জনপ্রিয়তা নিরিখে এই ফোন বরাবরই সাধারণ মানুষের প্রথম পছন্দের। তাই এবার এই ফোনের উপর বিপুল পরিমাণ ছাড় নিয়ে এলো সংস্থা।

   

বর্তমানে এই স্মার্টফোনের বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকার কাছাকাছি। কিন্তু জনপ্রিয় ই-কমার্স সাইট flipkart দিচ্ছে মাত্র ১২ হাজার টাকায় স্মার্টফোন। প্রথমে স্মার্টফোনের বাজার মূল্যের উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে সংস্থা। অর্থাৎ সে ক্ষেত্রে ফোনের দাম দাঁড়াচ্ছে বারো হাজার টাকার কিছু বেশি। এখানেই শেষ নয়, আপনার যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে সে ক্ষেত্রে আরও ১২ টাকা ছাড় পাবেন আপনি।

অন্যদিকে যদি আপনার পুরনো স্মার্টফোনটি ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে এক্সচেঞ্জ করলে আরো কিছুটা ছাড় পেতে পারেন আপনি। 6.6 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে এই স্মার্টফোনে থাকছে ৬০০০ এম এইচ এর ব্যাটারি। অন্যদিকে থাকছে, 4gb RAM এবং 128gb ইন্টার্নাল স্টোরেজ। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়েও স্মার্টফোন আপনাকে কোনভাবেই নিরাশ করবে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google