Kolkata: গো গ্রিন কলকাতায় দৌড়লেন সরকারি শিক্ষার্থীরা

সুপার শক্তি ফাউন্ডেশন শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে কলকাতার (Kolkata) সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ম্যারাথন এর আয়োজন করা হয়েছিল। রান নামে এই ম্যারাথন দৌড়ে প্রথম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সুপার শক্তি ফাউন্ডেশন শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে কলকাতার (Kolkata) সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ম্যারাথন এর আয়োজন করা হয়েছিল। রান নামে এই ম্যারাথন দৌড়ে প্রথম কলকাতার সরকারি স্কুলগুলি অংশ নিয়েছিল। প্রধান থিম গো গ্রিন কলকাতা। ভিক্টোরিয়া গেটের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন সুপার স্মেল্টার্স লিমিটেডের চেয়ারম্যান শ্রী সীতারাম আগরওয়াল, সাই গ্রুপ এর চিফ মেন্টর জি কে শরণ, প্রখ্যাত গায়ক তথা ক্যাকটাস এর প্রতিষ্ঠাতা সিধু এবং সাই গ্রুপের সিএসআর নোডাল অফিসার ইশান্ত জৈন।

ভিক্টোরিয়ার গেট থেকে শুরু হওয়া এবং এক্সাইড বাস স্টপে শেষ হয় এই ম্যারাথন। রেড রোড এবং অন্যান্য স্থানের মধ্য দিয়ে ১.৫ কিলোমিটারের এই ম্যারাথনে মোট ১২টি সরকারি স্কুলের ২০০ জনেরও বেশি ছাত্র ছাত্রী অংশ নিয়েছিল।

   

চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাই স্কুল ফর গার্লস, ভিআইপি নগর হাই স্কুল, তিলজলা উচ্চ বিদ্যালয়, টালিগঞ্জ গার্লস হাই স্কুল, কাসবা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যারাথনে অংশগ্রহণ করে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google