Gold Silver Price: ৫৫,৫৯০ টাকায় বিক্রি হচ্ছে সোনা, জানুন বিস্তারিত

নতুন বছরে নতুন করে সোনা (Gold Silver Price) কিনতে গিয়ে ছ্যাঁকা খেলেন মধ্যবিত্ত বাঙালিরা। বৈশাখ মাস পড়ে গিয়েছে। আর এই বৈশাখ মাস আসা মানেই হল বিয়ের মরসুম শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নতুন বছরে নতুন করে সোনা (Gold Silver Price) কিনতে গিয়ে ছ্যাঁকা খেলেন মধ্যবিত্ত বাঙালিরা। বৈশাখ মাস পড়ে গিয়েছে। আর এই বৈশাখ মাস আসা মানেই হল বিয়ের মরসুম শুরু হয়ে যাওয়া। আপনি কি জানেন যে আজ মঙ্গলবার ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন।

জানা গিয়েছে, এক ধাক্কায় নতুন করে সোনা মহার্ঘ্য হল। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৬৮১০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৭৪২৮ টাকা। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮,১০০ টাকায়। অন্যদিকে আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯৮০ টাকা বেড়ে ৭৪,২৮০ টাকায় ঠেকেছে ১৬ এপ্রিল।

   

এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। মঙ্গলবার ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনা ৭৪০ টাকা বেড়ে বিকোচ্ছে ৫৫,৭২০ টাকায়। আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৭,৯৫০, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭৪,১৩০ এবং ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৫৯০ টাকা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google