মহামেডানের এই প্রাক্তন ফুটবলারকে দলে টানার পথে গোকুলাম

গতবার দাপুটে ফুটবল খেললে চূড়ান্ত সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত আইলিগের চতুর্থ স্থানেই শেষ করেছিল কেরালার এই দল। সেটা যথেষ্ট হতাশ করেছিল ম্যানেজমেন্টকে। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
gokulam-kerala-close-to-sign-mirjalol-kasimov

গতবার দাপুটে ফুটবল খেললে চূড়ান্ত সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত আইলিগের চতুর্থ স্থানেই শেষ করেছিল কেরালার এই দল। সেটা যথেষ্ট হতাশ করেছিল ম্যানেজমেন্টকে। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া গোকুলাম। নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট।

Read More: মনিপুরের এই উইঙ্গারকে দলে টেনে নিল চেন্নাইয়িন এফসি

   

বিশেষ করে আগের বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। জাংজিগান কুকি থেকে শুরু করে স্যামুয়েল কিনশির মতো ফুটবলারদের দলে যোগদানের কথা আগেই জানিয়ে দিয়েছিল দুইবারের আইলিগ জয়ীরা। কিন্তু সেখানেই শেষ নয়। মনে করা হচ্ছে আসন্ন আইলিগের আগে আরও বেশকিছু ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করবে গোকুলাম কেরালা এফসি। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মির্জালোল কাসিমভের নাম।

Read More: জল্পনার অবসান, ইবুসুকিকে বিদায় জানিয়ে দিল ইস্টবেঙ্গল

পূর্বে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব তথা কলকাতা ময়দানে তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই ইজবেক ফুটবলার। তবে গত বছরের জুন মাসে থেকেই তার সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল সাদা-কালো ব্রিগেড। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। শোনা যাচ্ছে এবার তাঁকেই হয়তো দলে টানতে চলেছে গোকুলাম কেরালায় এফসি। সেই সম্ভাবনা এখন প্রবল থেকে প্রবলতর। সেক্ষেত্রে তাঁকে যোগদানের কথা ঘোষণা করলে খুব একটা অবাক হওয়ার কিছুই নয়। তবে মহামেডান স্পোর্টিং ক্লাবের পর এই নতুন দলে আসলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন সেটাও একটা বিরাট প্রশ্ন।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google