‘বেকাবু’ ফিভারে কাঁপছে নেটদুনিয়া

ধীরে ধীরে রোম্যান্সের পারদ চড়াচ্ছে ‘গহেরাইয়াঁ’। টিজার, ট্রেলার, টাইটেল ট্রাকের পর, রিলিজের ঠিক দু’দিন আগে মুক্তি পেল ‘গহেরাইয়াঁ’র নতুন গান ‘বেকাবু’। গানটি লিখেছেন কৌসর মুনির। সুর দিয়েছেন সভেরা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
bekaboo

ধীরে ধীরে রোম্যান্সের পারদ চড়াচ্ছে ‘গহেরাইয়াঁ’। টিজার, ট্রেলার, টাইটেল ট্রাকের পর, রিলিজের ঠিক দু’দিন আগে মুক্তি পেল ‘গহেরাইয়াঁ’র নতুন গান ‘বেকাবু’।

গানটি লিখেছেন কৌসর মুনির। সুর দিয়েছেন সভেরা এবং ওফ। গানটি গেয়েছেল শাল্মলী খোলগড়ে এবং সভেরা। এদিন ফিল্ম সমালোচক তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গান মুক্তির কথা জানান। যা ধৈর্য্যের বাধ ভেঙেছে দর্শদের, মুখিয়ে আছেন ১১ তারিখের জন্য।

   

গানটির শ্যুটিং হয়েছে একটি ইয়টে। সিদ্ধান্ত ও দীপিকাকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাবে গানের ভিডিওয়। একসঙ্গে সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন একে অপরের সঙ্গ। গানটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে দীপিকা লেখেন, ‘এই গানটি গোটা অ্যালবামে আমার সবচেয়ে পছন্দের সেটা যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে! লুপে চলছে বেকাবু।’ প্রেম দিবসের আগে প্রেমের এই গান বেশ জনপ্রিয় হবে বলেই আশা নির্মাতাদের।

সম্প্রতি এই ছবির প্রচারে গিয়ে দীপিকা অবান্তর প্রশ্নের সম্মুখীন হন। তাঁকে প্রশ্ন করা হয়, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করার আগে তিনি তাঁর স্বামী, অভিনেতা রণবীর সিংহের অনুমতি নিয়েছিলেন? উত্তরে দীপিকা জানান, ‘এই ধরনের প্রশ্নের কোনও মানে হয় না। আমরা দু’ জনেই অভিনেতা। অভিনয়ের ব্যাপারে আমরা দু’ জনেই খুব স্বাধীন।

তাছাড়া গেহরাইয়াঁর ট্রেলার দেখে দারুণ উচ্ছ্বসিত রণবীর। আমাকে বলেছে, তোমার কেরিয়ারের সেরা ছবি এটা।’ একই সঙ্গে দীপি বলেন,এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াই উচিত নয়। মানুষ এ সব বলবেই। তাই জন্যই কোনও পোস্টের তলায় কী মন্তব্য পড়ল, তা দেখতে চাই না। আমি জানি, রণবীরও পড়ে না।’ তার পরেই তাঁর মুখ থেকে ঘেন্না মিশ্রিত বিরক্তির প্রকাশ ঘটে একটি আওয়াজে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google