চনমনে নুনো রেইস! ডার্বির আগেই আইএসএলে যুক্ত হবেন এই সেন্টার ব্যাক?

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় নুনো রেইসকে (Nuno Reis) সই করিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্বে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁর যোগদানের কথা শোনা গেলেও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nuno Reis Begins His Preparation in Mohun Bagan Jersey

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় নুনো রেইসকে (Nuno Reis) সই করিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্বে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁর যোগদানের কথা শোনা গেলেও সেটা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত বাজিমাত করে গতবারের আইএসএল শিল্ড জয়ীরা। তারপর গত কয়েকদিন আগেই শহরে আসেন এই পর্তুগিজ তারকা। নয়া ফুটবল মরসুমের কথা মাথায় রেখে ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁকে সই করিয়েছে ময়দানের এই প্রধান। যারফলে অনেকটাই শক্তিশালী হবে দল।

তারপর কলকাতায় পা রাখার পর আর সময় নষ্ট করেননি এই তারকা। সামান্য বিশ্রাম নিয়েই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন নুনো রেইস। মূলত তাঁকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের কথা মাথায় রেখেই তাঁকে দলে টেনেছে সবুজ-মেরুন। সেক্ষেত্রে হয়তো রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন দলের আরেক ডিফেন্ডার। যদিও এখনও পর্যন্ত সেটি স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে নিজেদের রক্ষণভাগকে শক্তিশালী করাই অন্যতম লক্ষ্য ছিল বাগান ব্রিগেডের।

   

কিন্তু গত কয়েকদিনে ইন্ডিয়ান সুপার লিগের জন্য যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে দেখা গিয়েছে নুনোকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁকে নথিভুক্ত করা না হলেও গত বেঙ্গালুরু ম্যাচে দলের সঙ্গে উড়ে গিয়েছিলেন এই দাপুটে ডিফেন্ডার। দেখেছেন দলের পারফরম্যান্স। এছাড়াও শেষ কয়েকদিনে মূল দলের সঙ্গে ও অনুশীলন করতে দেখা গিয়েছিল এই পর্তুগিজ ডিফেন্ডারকে। সেই নিয়েই উঠে আসতে শুরু করেছে এক নয়া তথ্য।

হিসাব অনুযায়ী আগামী ৫ই অক্টোবর নিজেদের ঘরের মাঠে আইএসএলের চতুর্থ ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বেঙ্গালুরু ম্যাচের পরাজয় ভুলে এখন এই ম্যাচে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। সেক্ষেত্রে যথেষ্ট চিন্তায় রাখবে দলের রক্ষণভাগ। শোনা যাচ্ছে ডিফেন্সকে শক্তিশালী করতে এই হাইপ্রোফাইল ফুটবলারকে আইএসএলের জন্য রেজিস্টার করাতে পারে সবুজ-মেরুন শিবির।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google