নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আসলো গোয়া

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত এফসি গোয়ার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মানোলো মার্কেজের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো বেনালির ...

By Sayan Sengupta

Published:

Follow Us
fc-goa-beat-northeast-united-second-position-isl-win-streak

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত এফসি গোয়ার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মানোলো মার্কেজের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে গোয়া শিবির। দলের হয়ে গোল করেন যথাক্রমে দেজান ড্রাজিচ এবং মহম্মদ ইয়াসির। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ায় সুবাদে ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আসলো টানা দুইবারের সুপার কাপ জয়ীরা।

তবে এদিনের এই ম্যাচ নিয়ে যথেষ্ট চিন্তা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। আসলে গত কয়েকদিন আগে মুম্বাই সিটি এফসি ম্যাচে খেলতে গিয়ে গুরুতর চোট পান ভারতীয় মিডফিল্ডার সাহিল টাভোরা। বর্তমানে যা পরিস্থিতি তাতে আপাতত চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। তাঁর অনুপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কোচ। তবে শেষ পর্যন্ত আসে সহজ জয়। এদিন ম্যাচের ২০ মিনিটের মাথাতেই এসে গিয়েছিল প্রথম গোল। দলকে এগিয়ে দিয়েছিলেন বিদেশি তারকা দেজান ড্রাজিচ।

   

এই সার্বিয়ান তারকার দৌলতেই এগিয়ে গিয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়া‌। প্রথমার্ধের শেষে যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়েছিল গোয়া শিবির। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণ তুলে গোল পরিশোধ করার পরিকল্পনা ছিল নর্থইস্ট ইউনাইটেডের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটের মাথায় গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন মহম্মদ ইয়াসির। টানা দুই ম্যাচে জয় আসায় খুশি সকলেই।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google