Delhi: লকডাউনে চাকরি খুইয়ে স্ত্রী ও সন্তানকে খুন করলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

সম্প্রতি দেশে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে (lockdown) বলা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে গিয়েছে বাজার-হাট, স্কুল-কলেজ, দোকান, অফিস। ধীরে হলেও শুরু হয়েছে আর্থিক কাজকর্ম। কিন্তু ইতিমধ্যে করোনা মহামারী ...

By Rana Das

Published:

Follow Us
Sachin-Arora

সম্প্রতি দেশে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে (lockdown) বলা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে গিয়েছে বাজার-হাট, স্কুল-কলেজ, দোকান, অফিস। ধীরে হলেও শুরু হয়েছে আর্থিক কাজকর্ম। কিন্তু ইতিমধ্যে করোনা মহামারী গোটা বিশ্বে বড় ধরনের ক্ষতি করে দিয়েছে। সেই ক্ষতি শুধু স্বজন হারানোর শোক নয়। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে বহু পরিবারে নেমে এসেছে আর্থিক অন্ধকার। লকডাউনে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন। কাজ হারানোর কারণে দিল্লির গীতা কলোনিতে এক ব্যক্তি খুন করে বসল স্ত্রী ও সন্তানকে।

পুলিশের দাবি, চরম আর্থিক অনটন থেকে উদ্ধারের পথ না পেয়েই নিজের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি। পরে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে বছর চল্লিশের সচিন আরোরা নিজের অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

   

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির গীতা কলোনিতে। অভিযুক্তের নাম সচিন আরোরা। শনিবার দুপুরে সচিন স্ত্রী কাঞ্চন অরোরা (৩৫) এবং ১৫ বছরের ছেলেকে কুপিয়ে খুন করে। পরে শচীন তার চরম অপরাধের কথা নিজেই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে জানায়। সচিনের বাবা পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান। পুলিশকর্মীরা শচীনের বাড়িতে পৌঁছে দেখেন, বিছানায় অভিযুক্তের স্ত্রীর দেহ পড়ে রয়েছে। বাড়ির দোতালায় মেলে ছেলের দেহ। কিন্তু সচিন কেন এ ধরনের আর্থিক অনটনে পড়লেন তা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।

পুলিশ জানিয়েছে, সচিন অরোরা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কিন্তু লকডাউনে চাকরি খোয়া যায় তার। এরপর এলাকায় একটা দোকান শুরু করেছিল সে। কিন্তু শচীনের দোকান সেভাবে চলছিল না। ধারদেনা করে কোনওমতে সংসার চালাচ্ছিল সচিন। আর্থিক টানাটানি নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। মাঝেমাঝেই সচিনের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হত। শনিবার দুপুরে মেজাজ হারিয়ে স্ত্রী ও ছেলেকে খুন করে ফেলে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google