বিখ্যাত টিকটক তারকার মৃত্যু ঘিরে ধোঁয়াশা

মৃত্যু হল আরও এক বিখ্যাত টিকটক স্টারের। টিক টক তারকা কুপার নরিগার মৃত্যুর খবরে হতবাক ভক্তরা। জানা গিয়েছে, গত ৯ জুন লস অ্যাঞ্জেলেসের একটি মলের পার্কিং এলাকায় তাকে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

মৃত্যু হল আরও এক বিখ্যাত টিকটক স্টারের। টিক টক তারকা কুপার নরিগার মৃত্যুর খবরে হতবাক ভক্তরা। জানা গিয়েছে, গত ৯ জুন লস অ্যাঞ্জেলেসের একটি মলের পার্কিং এলাকায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর।

টিকটকে তাঁর ফ্যান ফলোয়িং ছিল ১৭ মিলিয়নেরও বেশি। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কুপারের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘অনেকেই মনে করে তারা যৌবনেই মারা যাবে।’ ভিডিওতে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন।’

   

জানা গিয়েছে, কুপারের শরীরে হাতাহাতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। পুরো বিষয়টি আপাতত তদন্তাধীন। কুপার সোশ্যাল মিডিয়ায় মজার স্কেটবোর্ডিং এবং ফ্যাশন ভিডিও পোস্ট করতেন। ইনস্টাগ্রামেও তাঁর ফলোয়ারের সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার। মানসিক স্বাস্থ্য কুপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সম্প্রতি, তিনি একটি ডিস কার্ড গ্রুপ গঠন করেছিলেন, যেখানে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে তার ফ্যানেদের সঙ্গে কথা বলতেন। তিনি লিখেছেন, ‘আপনি যদি নিজের আবেগ কে বের করে আনতে চান, তাহলে আসুন এবং যোগদান করুন। আমি এটি তৈরি করেছি কারণ আমি আপনাকে ভালবাসি এবং আমি এটির সাথে লড়াই করছি। আমি চাই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করুন যে আপনি একা নন।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google