Bollywood: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী ধীরে ধীরে অক্ষয় কুমারের বদলে জায়গা করে নিচ্ছে কার্তিক আরিয়ান?

‘ বিলিচি নাগিন নিঘালি’ গানটার শুধু এই তিনটে শব্দ শুনলেই মনে পড়ে যায় বলিউড জগতে হাস্যকৌতুকে ভরা হেরাফেরি সিনেমার সেই সকল দৃশ্যগুলি। আজও সিনেমাপ্রেমীদের কাছে হেরাফেরি সিনেমা বলিউডের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

‘ বিলিচি নাগিন নিঘালি’ গানটার শুধু এই তিনটে শব্দ শুনলেই মনে পড়ে যায় বলিউড জগতে হাস্যকৌতুকে ভরা হেরাফেরি সিনেমার সেই সকল দৃশ্যগুলি। আজও সিনেমাপ্রেমীদের কাছে হেরাফেরি সিনেমা বলিউডের (Bollywood) এক অন্যতম উল্লেখযোগ্য সিনেমা। বিশেষত সিনেমা প্রেমীদের ক্ষেত্রে মন খুলে হাসার জন্য যদি কোনো সিনেমার পরামর্শ চাওয়া হয় তাহলে তারা প্রথমেই অবশ্যম্ভাবী হেরা ফেরি’ সিনেমার নামটি বলবেন।

https://www.instagram.com/p/Ck0l_ByKnWL/?igshid=MDJmNzVkMjY=

   

 ২০০০ সালে বলিউড সিনেমা জগতে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’ আবার পরবর্তীকালে ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ফির হেরা ফেরি’। আবার বর্তমানে জানতে পারা যাচ্ছে ‘হেরাফেরি ৩’ আসতে চলেছে সেই একই রূপ নিয়ে অভিনেতা কার্তিক আরিয়ানের হাত ধরে। অভিনেতা কার্তিকের জীবনে ‘ভুলভুলেইয়া 2’ সাফল্য এনে দেবার পর এবার তাকে দেখতে পাওয়া যাবে ‘হেরাফেরি তিন’ এ। 

হেরাফেরি স্যিকুয়াল থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার। হিন্দি সিনেমার সব থেকে আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হেরা ফেরি তিন আগামী বছরে তৈরি হবার জন্য প্রস্তুত। কিন্তু এক অবাক করা খবর সিনেমা প্রেমীদের মন কার্যত ভেঙে দিল বলে বলা যেতে পারে। রাজু, শ্যাম, বাবুরাও অর্থাৎ অক্ষয় কুমার সুনীল সেটি ও পরেশ রাওয়াল এই তিন অভিনেতা ছিল হেরাফেরি মুখ্য অভিনেতা। এই তিন অভিনেতার চরিত্রই সমানভাবেই সমাদর পেয়েছিল দর্শকদের কাছ থেকে।

প্রাথমিকভাবে হেরাফেরি তিন অভিনেতা অক্ষয় কুমারেরও করার কথা ছিল। কিন্তু বর্তমানে জানতে পারা গিয়েছে অভিনেতার তিন প্রিয় ফ্রাঞ্চাইজি ওয়েলকাম, হেরা ফেরি, আওয়ারা পাগলা দিওয়ানা এবং এই ধরনের চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছিলেন। বেশ কয়েকটি বৈঠকের পর অক্ষয় কুমার ফিল্মের স্ক্রিপ্ট নিতে সন্তুষ্ট না হওয়ায় এই সিনেমা থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে দেখার বিষয় এটাই যে, কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলিয়ে 2 যে রকম দর্শকদের মনে গেঁথে গেছে তেমনি কি ‘হেরা ফেরি ৩’-এ অভিনয় করে জয় করতে পারবে?

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google