চোখ ফেরানো দায়!! কোয়েলের হট লুকে ভিরমি খাচ্ছে ফ্যানরা

টলিউডের কুইন বলা হয় তাকে। হাসিখুশি মিষ্টি স্বভাবের নায়িকা তার সৌন্দর্যের জাদু কাঠি দিয়ে মন ভোলান ভক্তদের। কার কথা বলছি? সে আর কেউ নন, টলি কুইন কোয়েল মল্লিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Koel Mallick

টলিউডের কুইন বলা হয় তাকে। হাসিখুশি মিষ্টি স্বভাবের নায়িকা তার সৌন্দর্যের জাদু কাঠি দিয়ে মন ভোলান ভক্তদের। কার কথা বলছি? সে আর কেউ নন, টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)।

কোয়েল সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। সম্প্রতি, দুর্গাপুজোর সময় তাঁর পৈতৃক বাড়ি অর্থাৎ মল্লিকবাড়ির ঐতিহ্যবাহী দুর্গা দালানে সপরিবারে শারদীয়া ফটোশুট করেছিলেন কোয়েল। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। ছবিগুলি যথেষ্ট ভাইরাল হয়েছিল। এমনকি মাঝে মাঝেই অনুরাগীদের সঙ্গে ভাব জমাতে সোস্যাল মিডিয়ায় লাইভেও আসেন অভিনেত্রী। তবে এবার যেটা নিয়ে ফ্যানদের মনে ঝড় তুললেন অভিনেত্রী তা হল ইন্সটাগ্রামে তার শেয়ার করা একটি ভিডিও।

   

স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’-র মঞ্চে বিভিন্ন মুহূর্তের কোলাজ তৈরি করে একটি ভিডিও বানিয়েছেন কোয়েল। এই শোয়ের গ্র্যান্ড ফিনালের শুটিংয়ের মুহূর্ত এগুলি। শোয়ের গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে কোয়েলকে। ভিডিওতে তাঁর পরনে রয়েছে সিকুইনড গাউন। তবে শোয়ে ডান্স পারফরম্যান্সের সময় পোশাক পরিবর্তন করেছেন কোয়েল। সেই সময় তাঁর পরনে রয়েছে কালো রঙের লং স্কার্ট ও সোনালি-কালো রঙের ফুলস্লিভ টপ। টপের কোমরে কালো বেল্ট রয়েছে।

https://www.instagram.com/reel/ClqpFevogJL/?utm_source=ig_web_copy_link

ভিডিওতে কোয়েলকে দেখা যাচ্ছে, স্টেজে ডান্স রিহার্সাল করতে। কখনও বা দেব-এর সঙ্গে কাপল ডান্স করতেও দেখা যাচ্ছে তাঁকে। সব মিলিয়ে নজর কাড়া রূপে ধরা দিয়েছেন কোয়েল। কোয়েলের ভিডিওর কমেন্ট বক্সে তাঁর অনুরাগীদের একটাই প্রশ্ন, কবে আসতে চলেছে কোয়েল অভিনীত নতুন ফিল্ম!

তবে তার কোনো উত্তর দেননি কোয়েল। বেশ অনেকদিন পর্দায় দেখা মিলছে না টলি কুইনের। তাই আর তর সইছেনা ফ্যানদের। কোয়েলের এই লাস্যময়ী রূপ দেখে চোখ ফেরাতে পারবেন না আপনিও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google