দুর্নিবারের গানে নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি

নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে সংগীতশিল্পী দুনির্বার সাহার কন্ঠে মুক্তি পেতে চলেছে ‘কমিকস কান্ড’। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলার কচি কাঁচাদের জন্যে ‘দেবসাহিত্য কুটির’ এর উপহার হিসেবে প্রকাশিত হয়েছিল ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে সংগীতশিল্পী দুনির্বার সাহার কন্ঠে মুক্তি পেতে চলেছে ‘কমিকস কান্ড’। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলার কচি কাঁচাদের জন্যে ‘দেবসাহিত্য কুটির’ এর উপহার হিসেবে প্রকাশিত হয়েছিল ‘হাঁদা ভোঁদা’।একজন অতি চালাক এবং অপরজন সাধাসিধে গোলগাল চেহারার দুই বালক ও তাদের হস্টেল জীবনের ছোট ছোট মজার গল্প ‘কমিকস’ রূপে বাংলার কঁচি কাঁচার মন এক ঝটকায় জয় করে নিয়েছিল। আর এই দুই কাল্পনিক চরিত্র যাঁর কলমের আঁচরে ও গল্পের বিন্যাসে বাস্তব রূপ পেয়েছিল, তিনি স্বর্গীয় নারায়ণ দেবনাথ।

প্রফুল্লচন্দ্র লাহিড়ি ও কাফি খাঁর পরবর্তী সর্বাধিক জনপ্রিয় ও দীর্ঘকালীন সাফল্যের কমিকস শিল্পই হিসেবে যিনি সমাদৃত হয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে।তাঁর হাত দিয়েই একে একে জন্ম হয়েছে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে,বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের।আর যা ক্রমেই বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছে।এমনকি বর্তমান সময়ে বিদেশী ডিসি কমিকস বা মারভেল এর দাপটে যখন একের পর কে কেবল চ্যানেল আর মাল্টিপ্লেক্স ‘স্ট্যান লি’র সৃষ্টি অনুসরণ করে চলেছে সেখানে বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিও হয়ে এখনও ছোট্ট থেকে বড় সকলের কাছে এখনও সমান ভাবে সমাদৃত বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে বা হাঁদা ভোঁদা। তাই এহেন রূপকারের প্রয়াণ বাঙালির মননে যে বড় আঘাত তৈরি করবে সে কথা বলাই বাহুল্য।

   

গত ১৮’ই জানুয়ারি সকলকে ছেড়ে চলে গিয়েছেন ৯৭ বছর বয়সী নারায়ণ দেবনাথ। ছেলেবেলা’র নস্টালজিয়াকে আঁকড়ে বেঁধে রেখে এই ধারাতে নতুন সংযোজন হল এঞ্জেল পরিবারের সংগীত শ্রদ্ধাঞ্জলি ‘ কমিকস কান্ড’।প্রখ্যাত গীতিকার ও সুরকার উৎপল দাসের কথা ও সুরে নারায়ণ দেবনাথের সৃষ্টিকে কর্ণিশ জানিয়ে কণ্ঠ দিয়েছেন এই সময়ের সর্বজনপ্রিয় কণ্ঠশিল্পী দুনির্বার সাহা। জনপ্রিয় টিভি রিয়ালিটি শো ‘সা-রে-গা-মা-পা’র হাত ধরে ‘দুনির্বার’ এই মুহূর্তে বাঙালির মুঠোফোন থেকে সাউন্ড সিস্টেম সব জায়গাতেই উপলব্ধ। তাই তাঁর কন্ঠে এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি শুনতে সকলের তৎপর হয়ে রয়েছে।

গীতিকার উৎপল দাস দীর্ঘদিন ধরেই বাংলা আধুনিক ও চলচ্চিত্রর সংগীতের সঙ্গে একচ্ছত্র গাঁটবন্ধনে আবদ্ধ।তাই এই সংগীত-শ্রদ্ধাঞ্জলি যে অচিরেই ‘নারায়ণ দেবনাথের সৃষ্টি’র কথা মানুষকে আর বেশি করে জানাবে সে কথা সহজেই অনুমেয়।এঞ্জেল কিডজ এ বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা দীর্ঘদিন ধরেই ‘অ্যানিমেশন’ ছবি হিসেবে মানুষের কাছে পৌঁছেছে।ওটিটি প্ল্যাটফর্মের “কিডজ” বিভাগেও দেখা যাচ্ছে এই জনপ্রিয় কার্টুন-কমিকস দুটি।তাই ‘এঞ্জেল পরিবারের এই বিশেষ ‘শ্রদ্ধার্ঘ্য’কে আর বিশেষ করে তুলতেই অতি যত্নের সাথে কাজ করেছেন দুনির্বার ও উৎপল বাবু। খুব শীঘ্রই গানটি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক এ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google