পুজো উদ্বোধন নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শ্রীলেখার

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বরাবরই স্পটবাদি। অন্যায় দেখলে তার বিরুদ্ধে বরাবরই সরব হয়ে থাকেন অভিনেত্রী। আরজি কর কান্ডের প্রতিবাদে যে সমস্থ শিল্পীদের রাস্তায় দেখা মিলেছে তার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mamta-and-srelekha

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বরাবরই স্পটবাদি। অন্যায় দেখলে তার বিরুদ্ধে বরাবরই সরব হয়ে থাকেন অভিনেত্রী। আরজি কর কান্ডের প্রতিবাদে যে সমস্থ শিল্পীদের রাস্তায় দেখা মিলেছে তার মধ্য অন্যতম মুখ শ্রীলেখা মিত্র। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার অনুরোধ এমনকি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দিতে চাওয়াতে এই সব বিষয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। এবার পুজো উদ্বোধন নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শ্রীলেখা (Sreelekha Mitra) ।

গত বুধবার মহালয়ার দিন থেকে একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার মোট ১৫টি পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডয়াতে ঘুরে বেড়াচ্ছে। পুজো উদ্বোধন নিয়ে শুক্রবার শ্রীলেখা (Sreelekha Mitra) তার সোশ্যাল মডিয়াতে প্রশ্ন ছুড়ে লেখেন, ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন? তবে কি উনি আমাদের উৎসবে ফেরাতে সফল?’

   

প্রসঙ্গত, এর আগেও শ্রীলেখা (Sreelekha Mitra) আরজি কর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এক সংবাদমাধ্যমকে বলেন, ‘হাতজোর করে বলছি, আপনি নিজে সম্মান নিয়ে বলুন আমি পদত্যাগ করছি, আমি ব্যর্থ হয়েছি। ওই ছেলেটাও পারবে না… কী যেন… অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেও পারবে না। তার বড় বাড়ি অনেক কিছু হতে পারে… ’।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google