লাল-শাড়িতে পুরুষ হৃদয়ে ঝড় তুলেছেন এই টলি-সুন্দরীরা

লাল রং প্রায় সব নারীদেরই প্রিয়। আর লালে লালেশ্বরী হয়ে উঠতে কে না ভালোবাসে? আর টলিউডের প্রথম সারির এই নায়িকাদের (Bengali actresses ) লাল প্রেমের ছবি দেখলে আপনিও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লাল রং প্রায় সব নারীদেরই প্রিয়। আর লালে লালেশ্বরী হয়ে উঠতে কে না ভালোবাসে? আর টলিউডের প্রথম সারির এই নায়িকাদের (Bengali actresses ) লাল প্রেমের ছবি দেখলে আপনিও বাধ্য হবেন লালের প্রেমে মাতোয়ারা হতে। লাল শাড়িতে ভক্তদের বুকে ঝড় তুলেছেন যেসব টলি সুন্দরীরা, দেখে নিন একঝলক।

   

মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী লাল শিফনের শাড়ির সঙ্গে পরেছেন স্লিভলেস লাল ব্লাউজ। সঙ্গে কয়েক গাছা লাল কাচের চুড়ি। এলোমেলো অবাধ্য খোলা চুল আর ভারী জাঙ্ক ইয়ারিংয়ের পাশাপাশি নজর কাড়ে তাঁর মেক আপও। ম্যাট রেড লিপস্টিকে তিনি হয়ে উঠেছেন মোহময়ী। ছবি দেখে ভক্তরা প্রেমে পড়েছেন মিমির।

নুসরত জাহান
নুসরত জাহান আবার শাড়ি থেকে ড্রেস সবেতেই সমান স্বচ্ছন্দ। এখানে তিনি লাল শাড়িতে সাবেকিআনার ছোঁয়ায় বাজিমাত করেছেন। তবে নায়িকার অ্যাটিটিউডই নজর কাড়ে পোশাকের চাইতে ঢের বেশি।

মধুমিতা সরকার
মধুমিতা সরকার এখন টলিউডের সবচেয়ে চর্চিত নাম। সিরিয়ালের পর্দা থেকে এ বার সিনেমা স্ক্রিন জুড়েও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। কেরিয়ারের মতোই এখানে মধুমিতার পোশাকেও ঔজ্জ্বল্যের ছোঁয়া। ব্রাইড রেড শাড়িতে একেবারে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি ভক্তদের কাছে।

মনামী ঘোষ
মনামী ঘোষ বহু বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন টিভির পর্দা, নাচের মঞ্চ। এখানে নায়িকা বেছেছেন লাল শাড়ি। তবে একেবারে ট্র্যাডিশনাল সাজে তাঁর থেকে চোখ ফেরানোই দায়। রেড ব্রোকেডের ব্লাউজের পাশাপাশি তিনি এই শাড়ির সঙ্গে মানিয়ে নেকপিস হিসেবে বেছে নিয়েছেন রেড হ্যান্ডমেড চোকার। সঙ্গে ভারী কঙ্কণ।

কৌশানী মুখার্জী
কৌশানী মুখার্জী আবার লাল ভারী শাড়িতে একেবারে অন্যরকম। তাকে চেনাই দায়। শাড়ি জুড়ে রয়েছে সোনালি সুতোর কাজ। তবে ব্লাউজে মুলতা গাঢ় লাল রংই বেছে নিয়েছেন তিনি। সঙ্গে ভারী হার, দুল, কঙ্কন, টিকলিতে কৌশানীকে ভারী সুন্দর দেখতে লাগছে। তবে সত্যি বলতে এই সাজের শো স্টপার কিন্তু কৌশালী দুই ভ্রুয়ের মাঝে ছোট্ট লাল টিপখানি।

ইশা সাহা
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও সমান পারদর্শী ইশা সাহা। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকেও তিনি বেশ স্বাচ্ছন্দ্য। বিকিনি কিংবা মিনি স্কার্টে উন্মুক্ত শরীরে নয় বরং ইন্ডিয়ান পোশাকে বরাবরই নজর কাড়তে সিদ্ধহস্ত অভিনেত্রী। এবারও ঘটেনি তার কোনও ব্যাতিক্রম।নতুন ফটোশ্যুটে অভিনেত্রীকে দেখা গেল লাল শিফনের শাড়িতে।ছিপছিপে শরীরে মায়া ভরা চোখ আরও সেক্সি করে তুলেছে ইশাকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google