রানু মণ্ডলের জীবনী নিয়ে ছবি! বেরিয়ে গেলো ছবির প্রথম পোস্টার

রানাঘাট স্টেশনে বসে পয়সা চাওয়া থেকে বলিউডে হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান। সেই মহিলার রানু মণ্ডলের জীবনী নিয়েই গঠিত হতে চলেছে ছবি “এক পেয়ার কা নাগমা হে”। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রানাঘাট স্টেশনে বসে পয়সা চাওয়া থেকে বলিউডে হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান। সেই মহিলার রানু মণ্ডলের জীবনী নিয়েই গঠিত হতে চলেছে ছবি “এক পেয়ার কা নাগমা হে”। বাংলার রানু মন্ডল (Ranu Mondal) রানাঘাট স্টেশনে বসে ভিক্ষা করতেন গান গেয়ে সেখান থেকেই একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার গাওয়া গান। তারপরেই তার দিন বদলের পালা শুরু হয়। রানু মন্ডলের গান পছন্দ করেন দেশ-বিদেশের একাধিক মানুষ। তবে কেই বা জানতো

একদিন এই রানু মন্ডলের জীবনী নিয়েই তৈরি হবে ছবি। এবং এর মধ্যে প্রকাশ্যে এসে গেল সেই ছবির প্রথম পোস্টার। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করা থেকে হঠাৎ করে হিমেশের সঙ্গে বলিউড ছবির প্লেব্যাক সিঙ্গার হয়ে যাওয়া রানু মন্ডলকে দেখে অনেকেই ভেবেছিল যে তার হয়তো এবার কপাল খুলে গেল। তাকে আর কখনো তার পুরনো জীবনে ফিরে যেতে হবে না কিন্তু রানু মন্ডলের সেই খ্যাতির জীবন বেশিদিন স্থায়ী হলো না তিনি আবার ফিরে এলেন রানাঘাটের পুরনো বাড়িতেই। এখন তার দিন চলে স্থানীয় ক্লাবের সহায়তায়।রানু মণ্ডলের জীবনের কাহিনি বড়পর্দায় তুলে ধরছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল।

   

নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। রানু মণ্ডলের রূপে কার্যত চমকে দিয়েছেন তিনি। রানুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন অভিনেত্রী। এই ছবি কবে প্রকাশ্যে আসবে তা নিয়ে এখনো কিছু বলা হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google