Ranbir-Alia সপরিবারে নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফেরায় খুশির আমেজ কাপুর পরিবারে

অবশেষে বাড়ি ফেরার পালা শিশু কন্যার। সবেমাত্র কদিন হয়েছে আলিয়া(Alia) ও রণবীর(Ranbir) কন্যা ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর বুকে। চলতি বছরের এপ্রিল মাসে মহেশ ভট্টের কন্যা ও ঋষি কাপুরের পুত্র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Alia Bhatt, Ranbir Kapoor became parents on Sunday as the couple welcomed a baby girl

অবশেষে বাড়ি ফেরার পালা শিশু কন্যার। সবেমাত্র কদিন হয়েছে আলিয়া(Alia) ও রণবীর(Ranbir) কন্যা ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর বুকে। চলতি বছরের এপ্রিল মাসে মহেশ ভট্টের কন্যা ও ঋষি কাপুরের পুত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের কিছুদিনের মধ্যেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই বিষয় নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছিল দর্শকদের মধ্যে নেট দুনিয়ার মাধ্যমে।

https://www.instagram.com/reel/CkxJ8PxrkNJ/?igshid=MDJmNzVkMjY=

   

ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, তার শিশু কন্যাকে নিয়ে ফিরছে বাড়ির পথে। বহুদিন পর কাপুর বংশে শুভ জন্মগ্রহণ করে আলিয়া-রনবীরসহ গোটা কাপুর পরিবার মহা আনন্দে দিন কাটাচ্ছেন। রণবীরের মা অভিনেত্রী নিতু কাপুর আনন্দ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “ঘরে আমার লক্ষ্মী এসেছে”।

কালো কাঁচে ঢাকা গাড়ি করে বেরিয়ে আসছে রণবীর-আলিয়ার সাথে নব্যজাত। আলিয়ার কন্যা সন্তান হবার খবর দেশের মানুষ জানা মাত্রই দেশের ভিন্ন প্রান্ত থেকে এসেছে অজস্র শুভেচ্ছা বার্তা। কাপুর পরিবারসহ মহেশ ভাটের পরিবারও আনন্দের জোয়ারে ভাসছেন। অভিনেতা-অভিনেত্রীর কোন লিঙ্গের সন্তান আসতে চলেছে তা নিয়ে বেশ আগ্রহ ছিল সাধারণ মানুষেরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google