গোপনে বিয়ের পর এবার নতুন চমক নিয়ে হাজির রাধিকা,কী!

বলিউডে একেবারে প্রথম সারির অভিনেত্রী রাধিকা (Radhika Apte)। একাধিক ফিল্ম করেছেন, একাধিক ফিল্ম জমে রয়েছে হাতে। বিনোদন জগতে কাজ করলেও নিজের ব্যক্তিগত জীবনকে লো প্রোফাইল রাখতেই পছন্দ করেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Radhika-Apte

বলিউডে একেবারে প্রথম সারির অভিনেত্রী রাধিকা (Radhika Apte)। একাধিক ফিল্ম করেছেন, একাধিক ফিল্ম জমে রয়েছে হাতে। বিনোদন জগতে কাজ করলেও নিজের ব্যক্তিগত জীবনকে লো প্রোফাইল রাখতেই পছন্দ করেন রাধিকা। চুপি সারে বিয়েও সেরেছিলেন এবার ১২ বছর পর নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী। কী শুনবেন?

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের (Radhika Apte) ভক্তদের জন্য সুখবর। বিয়ের ১২ বছর পর অভিনেত্রীর ঘর আলো করে আসতে চলেছে সন্তান। সম্প্রতি অভিনেত্রীকে তার আসন্ন ছবি ‘সিস্টার মিডনাইটের’ (Sister Midnight) প্রিমিয়ারে দেখা গেছে যেখানে অভিনেত্রীকে প্রথমবার তার বেবি বাম্প দেখাতে দেখা গেছে। রেড কার্পেটে হাঁটার সময় অভিনেত্রী তার ভক্তদের একটি অবাক করে দিয়েছিলেন। রাধিকার (Radhika Apte) এই ছবিগুলি মূহুর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন ।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhika (@radhikaofficial)

 

রাধিকা আপ্তে (Radhika Apte)সম্প্রতি BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ -এ যোগ দিয়েছিলেন, যেখানে তার ছবির প্রিমিয়ার হয়েছিল। প্রিমিয়ার ইভেন্টের সময়, তাকে কালো অফ-শোল্ডার বডিকন পোশাকে দেখা গিয়েছিল এই অফ-শোল্ডার পোশাকে রাধিকাকে স্টাইলিশ দেখাচ্ছিল। সে দেখতে খুব সুন্দর ছিল। গর্ভাবস্থার তার মুখের আভা জ্বলজ্বল করছিল।

রাধিকা (Radhika Apte)তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইভেন্টের ছবি শেয়ার করেছেন। রাধিকার এই চমককে ভক্তরাও পছন্দ করেছেন। তাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা বিজয় ভার্মা। চলচ্চিত্র নির্মাতা গুনীত মঙ্গাও তাকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন মন্তব্য করে তাকে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, প্রিমিয়ার এবং গর্ভাবস্থা উভয়ের জন্যই অভিনন্দন। আরেকজন লিখেছেন, ওহ রাধিকা, তোমাকে কত সুন্দর লাগছে।

প্রসঙ্গত, রাধিকা (Radhika Apte) ২০১১ সালে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিরতি নেন এবং সমসাময়িক নাচ শিখতে লন্ডনে যান। সেখানে তিনি বেনেডিক্ট টেলরের সাথে দেখা করেন। দুজনেই প্রেমে পড়েন এবং একসাথে থাকতে শুরু করেন। ২০১২ সালে দুজনেই গোপনে বিয়ে করেছিলেন। তারা আনুষ্ঠানিকভাবে ১০১৩ সালে বিয়ে করেন। অভিনেত্রীকে শেষবার ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা গিয়েছিল। রাধিকার হাতে রয়েছে ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের কিথি সুরেশের সঙ্গে রিভেঞ্জ থ্রিলার সিরিজ আক্কাও ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google