HomeEntertainmentMithai: শ্যুটিং ফ্লোরে আহত মিঠাই

Mithai: শ্যুটিং ফ্লোরে আহত মিঠাই

ধারাবাহিকের পর্দায় ওমির গুলিতে আহত হবে মিঠাই-এমন প্রোমো সামনে আসতেই হইচই পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু রিল লাইফে নয়, বাস্তবেও শ্যুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন মিঠাই। হাতের চোটের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌমিতৃষা কুন্ডু। যা দেখার পর প্রিয় অভিনেত্রী চোট তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার কামনা করছেন অনুরাগীরা।

এই আগেও একবার শ্যুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মিঠাই। আর সেবারের মতো এবারও চোট নিয়ে শ্যুটিং করে চলেছেন তিনি।

   

উল্লেখ্য বেশ কিছুদিন ধরে মিঠাই উচ্ছেবাবুর রিয়েল লাইফ সম্পর্ক নিয়ে তোলপাড় টেলিদুনিয়া। জোর গুঞ্জন ছড়িয়েছিলো যে অভিনেতা আদৃত ও অভিনেত্রী কৌশাম্বী নাকি প্রেম করছে। আর সেটাই মেনে নিতে পারেনি মিঠাই রানী। তাই আদৃত রায়ের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে। তার জন্য অনেকাংশ দায়ী করা হচ্ছে অভিনেত্রী এবং পর্দায় উচ্ছে বাবুর দিদিয়ার চরিত্রে অভিনয় করা কৌশাম্বি চক্রবর্তীকে।

প্রশ্ন উঠেছিল যে তাদের দূরত্বের কারণ কি কৌশাম্বি? সৌমীতৃষা কি তবে সত্যিকারের ভালোবাসে তার উচ্ছে বাবুকে? না এমনটা নয়। মিঠাই জানিয়েন, অদৃতের সাথে যে তার কোনোদিনই খুব ভালো সম্পর্ক ছিলো না সেটাও এই ফাঁকে বলে দিল সৌমীতৃষা। দর্শকই মিঠাই-সিদ্ধার্থকে একসাথে দেখতে চান পর্দায়। কিন্তু পর্দার বাইরে দুজনের একসঙ্গে থাকা নিয়ে কোন ভাবনা চিন্তা নেই মিঠাইয়ের।

যদিও অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু আর আদৃত রায়ের মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা তারা দুজনেও স্বীকার করে নিয়েছে। মিঠাই পরিষ্কার বলেছেন, সত্যিই তার সঙ্গে উচ্ছে বাবুর ঝামেলা হচ্ছে। তবে সেটা কারণ কোন ব্যক্তিগত বিষয় নয় বরং কাজ। এমনকি অভিনেত্রী কৌশাম্বির সাথেও সেই কারণেই তার ঝামেলা চলছিল।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর