স্পষ্ট কোয়েলের বেবি বাম্প

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক(Koel Mullick)। ইদানিং তাঁকে বাছাই করা ছবিতে অভিনয় করতে দেখলেও নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে নিয়মিত ছবি পোস্ট করেন কোয়েল। সদ্যই…

Koel Mallick’s Sudden Exit from Rajya Sabha Sparks Political Buzz

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক(Koel Mullick)। ইদানিং তাঁকে বাছাই করা ছবিতে অভিনয় করতে দেখলেও নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে নিয়মিত ছবি পোস্ট করেন কোয়েল। সদ্যই তাঁর শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কোয়েলকে হলুদ রঙের পোশাক পরতে দেখা গিয়েছে। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, কোয়েলের বেবি বাম্প। যা দেখে স্বভাবতই প্রশ্ন উঠেছে ফের কি মা হতে চলেছেন নায়িকা?তবে নেটিজেনরা যা ভেবেছেন,তা একেবারেই নয়।তা নিজেই খোলসা করে জানিয়েছেন কোয়েল।

   

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন –‘বনি ছবির বিহাইন্ড দ্য সিন মোমেন্ট’।শীর্ষেন্দু মুখোপাধ্যায় কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’-তে প্রতিভা নামের এক প্রেগন্যান্ট মহিলার চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।পরমব্রতকে দেখা গিয়েছে সব্যসাচী নামের এক প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় করতে।ছবিতে দেখা গিয়েছে,পরম এবং কোয়েল অভিনীত চরিত্রটির জীবনে সন্তান আসার খবরে তাঁদের খুশি ছিল আকাশ ছোঁয়া।কিন্তু সন্তান জন্মের পর দেখা যায় তাঁদের বাচ্চা আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক নয়। কিন্তু সেই সন্তানকে নিয়েই চলে গভীর চক্রান্ত।আর সেটা জানতে পারে সব্যসাচী ও প্রতিভা।

এই গল্পের উপর ভিত্তি করেই এগোয় বনির চিত্রনাট্য।গতবছর পুজোর মরশুমে পরমব্রতর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের ‘বনি’ উপহার দিয়েছেন অভিনেত্রী।তাঁর এই ছবি বেশ প্রশংসা পেয়েছে ভক্তদের কাছে।তাই অবসর সময় কিছুটা নস্টালজিক হয়ে পুরোনো ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।কোয়েল এই মুহূর্তে সংসার,সন্তান,কাজ তিন ক্ষেত্রেই ব্যালেন্স করে এগোচ্ছেন।ভক্তরাও কোয়েলের নতুন ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।