Teaser: টিজারে জিৎ-এর সঙ্গে জুটিতে বাজি মারল দ্বিতিপ্রিয়া

ছোটপর্দা পেড়িয়ে এখন ওয়েব দুনিয়ায় দাঁপিয়ে বেড়াচ্ছে দ্বিতিপ্রিয়া (ditipriya)। একইসঙ্গে এন্ট্রি নিয়ে ফেলেছেন বড়পর্দায়ও। তাও আবার জিৎয়ের সঙ্গে জুটি বেঁধে। যদিও নায়ক-নায়িকা নয়। প্রযোজক – অভিনেত্রীর জুটি। ‘আয় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
jeet with ditipriya

ছোটপর্দা পেড়িয়ে এখন ওয়েব দুনিয়ায় দাঁপিয়ে বেড়াচ্ছে দ্বিতিপ্রিয়া (ditipriya)। একইসঙ্গে এন্ট্রি নিয়ে ফেলেছেন বড়পর্দায়ও। তাও আবার জিৎয়ের সঙ্গে জুটি বেঁধে। যদিও নায়ক-নায়িকা নয়। প্রযোজক – অভিনেত্রীর জুটি। ‘আয় খুকু আয়’ ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়।

সম্প্রতি মুক্তি পেল ছবির টিজার। ( Teaser ) যা মনে গভীর দাগ কেটেছে দর্শকদের। বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে ‘আয় খুকু আয়’। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এরপর প্রকাশ্যে আসে মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’।

   

দ্বিতিপ্রিয়া নাকি কৌশাম্বী কার প্রেমে অদৃত! সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সীড
টিজারের শুরুটাও অন্যান্য ছবির টিজারের থেকে এক্কেবারে হটকে। বাবা-মেয়ের গল্পের বদলে ফুটে ওঠে প্রসেনজিতের জীবনের ছোট্ট ঝলক। ছোট্ট মেয়ে তাথৈ তার ‘বুম্বা আঙ্কেল’-এর কাছে জানতে চাইবে, আজ পর্যন্ত প্রসেনজিৎ কতগুলো ছবিতে অভিনয় করেছেন? ততক্ষণাৎ হাসতে হাসতে প্রসেনজিৎ বলেছেন, ‘‘সে কি আর গুণে রেখেছি রে! মনেও থাকে না সব।’’ তার পরেই তাঁর অকপট স্বীকারোক্তি, কিছু চরিত্র এমনও আছে, যারা তাঁকে ছেড়ে যেতে চায় না। তাদের সমস্ত স্নেহ, ভালবাসা, আনন্দ, দুঃখ, অপমান অভিনেতাকে বয়ে বেড়াতে হয়। এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র ‘ভোলা যায় না’। বুম্বা দাকে বলে যেতে শোনা যায়, ‘কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।’ ( Teaser )

সুইমিং পুলের তাপমাত্রা বাড়াল পটল কুমার

‘আয় খুকু আয়’ নির্মল মণ্ডল-বুড়ির গল্প। সেখানে বিশাল প্রাচুর্য নেই, নেই স্বাচ্ছন্দ্যও। কিন্তু আছে অগাদ শান্তি, এক সমুদ্র ভালবাসা। সেখানে বাবা নিজের হাতে চুল বেঁধে মেয়েকে সাজিয়ে দেন। তার খেলার সঙ্গী হন- ‘আয় খুকু আয়’ টিজারে যা নজর কেড়েছে দর্শক মনে’। ( Teaser )

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google