Dev-Rukmini: রুক্মিণীর জন্মদিনে দেবের আবেগঘন পোস্ট

আজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিন। প্রিয়জনের জন্মদিনে দেব (Dev) দিলেন আবেগঘন বার্তা। সঙ্গে শেয়ার করলেন দুজনের সুন্দর মুহূর্তের কিছু ছবি। ক্যাপশনে দেব লিখলেন, “আমার একমাত্র সত্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিন। প্রিয়জনের জন্মদিনে দেব (Dev) দিলেন আবেগঘন বার্তা। সঙ্গে শেয়ার করলেন দুজনের সুন্দর মুহূর্তের কিছু ছবি। ক্যাপশনে দেব লিখলেন, “আমার একমাত্র সত্য …। শুভ জন্মদিন।“ নিজের বান্ধবী রুক্মিণীকে ট্যাগ করলেন অভিনেতা দেব। দেব-রুক্মিণী টলিপাড়ার বহু চর্চিত জুটির মধ্যে অন্যতম।

   

জন্মদিন উপলক্ষে রুক্মিণী তার সোশ্যাল মিডিয়াতে ‘প্রে-বার্থডে সেলিব্রেশন’-এর ছবি শেয়ার করেন (Rukmini birthday)। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর ভাইজির সঙ্গে জন্মদিন পালন করছেন।

এক জাতীয়-স্তরের সংবাদমাধ্যমকে রুক্মিণী জানান যে তিনি তিনদিন ধরে জন্মদিন পালন করেন। গতকাল থেকে শুরু করেছেন আনন্দ উপভোগ করা, আজও করবেন এবং আগামীকালও। তিনি প্রতি বছরই তিনদিন ধরে জন্মদিন পালন করেন।

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান যে এই বছর তাঁর জন্মদিনটা তাঁর প্রিয় মানুষ দেব করে তুলেছেন স্পেশাল এবং তাই তিনি খুব খুশি।

আজ সকালে উঠেই গতকালের থেকে যাওয়া কেক খান অভিনেত্রী। এরপর জন্মদিনের স্পেশাল জলখাবারে খান লুচি-বেগুন ভাজা এবং পায়েশ। লাঞ্চে ইলিশ-মটিন থাকছে বলেই জানিয়েছিলেন রুক্মিণী। রাতে কন্টিনেন্টাল খাওয়ার পরিকল্পনা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google