বাঙালির প্রেম দিবসে জুটিতে দেখা দিল দেব-রুক্মিণী

কলকাতা: পেছনে বাগদেবী সামনে হলুদ পাঞ্জাবি এবং শাড়িতে সেজে দেব -রুক্মিণী। চোখে স্বপ্ন নিয়ে টলিউডের প্রথম সারির দুই নায়ক-নায়িকা। প্রেমের দিনে করলেন প্রেমের ছবির প্রচার। ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
deb

কলকাতা: পেছনে বাগদেবী সামনে হলুদ পাঞ্জাবি এবং শাড়িতে সেজে দেব -রুক্মিণী। চোখে স্বপ্ন নিয়ে টলিউডের প্রথম সারির দুই নায়ক-নায়িকা। প্রেমের দিনে করলেন প্রেমের ছবির প্রচার। ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব-রুক্মিণীর ছবি ‘কিশমিশ’। সরস্বতী পুজোর দিন ফ্যানদের সুখবর দিলেন রুক্মিণী।

পুজোরদিন সকাল সকাল অভিনেত্রী রুক্মিণী মৈত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবের সঙ্গে একটি ছবি। ছবিতে দেখা গিয়েছে, দেবের পরনে হলুদ রঙের পাঞ্জাবি। রুক্মিণীর পরনে হলুদ রঙের শাড়ি। রুক্মিণী লিখলেন, ‘হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে আজ মেতে উঠুক মন,সঙ্গে থাকুক ভালোবাসা ঠিক ” #Kishmish ” – এর মতন।’

   

তিনটি প্রজন্ম এবং তাদের সম্পর্ক নিয়ে ভিন্ন ভাবনায় তৈরি এই ছবি। দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারসের প্রযোজনায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের প্রথম কাজ ‘কিশমিশ’।চমক হিসেবে ছবিতে রয়েছে তিন জন প্রথম সারির অভিনেতার উপস্থিতি। ক্যামিও চরিত্রে যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা।

অন্যদিকে দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দুটি ছবি। একটাতে লাল রঙে বড় বড় করে লেখা ছবির নাম ‘প্রজাপতি’। আরেকটিতে দেখা গেল, পাহাড়ী নদীর ধারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে দাঁড়িয়ে আছেন দেব। ছবি দুটি শেয়ার করে দেব লিখলেন, ‘ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের ডিসেম্বর মাসের ২৩ তারিখ আমরা আবার আসছি নতুন ছবি নিয়ে। ছবির নাম প্রজাপতি।’
উল্লেখ্য বক্স অফিসে দারুণ সফল দেব (Dev) ও পরাণ বন্দ্য়োপাধ্যায়ের জুটির ছবি ‘টনিক’ (Tonic)। একের পর এক শো একেবারে হাউজফুল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google