Dev-Rukmini: রুক্মিণীর সঙ্গে পরিবার নিয়ে মলদ্বীপে দেব, পেছনে কি কোনও কারণ আছে?

কাজ থেকে ছুটি মিলতেই মলদ্বীপে পারি দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। (Dev-Rukmini) মলদ্বীপ থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অভিনেত্রী। ভাবছেন তো,নায়িকা একা একা বেড়াতে গিয়েছেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Dev-Rukmini

কাজ থেকে ছুটি মিলতেই মলদ্বীপে পারি দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। (Dev-Rukmini) মলদ্বীপ থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অভিনেত্রী। ভাবছেন তো,নায়িকা একা একা বেড়াতে গিয়েছেন নাকি তাঁর সঙ্গে গিয়েছেন স্পেশ্যাল কেউ? ঠিকই ধরেছেন,রুক্মিণীর এই সফরের সঙ্গী হলেন দেব। তবে শুধু এই টলিবার্ডসই নয়,সঙ্গে রয়েছেন অভিনেত্রীর মাও।

সেমি-লিভইন করছেন সোহিনি, কার সঙ্গে জানেন?

   

জানা গিয়েছে,রুক্মিণীর মায়ের ৬০ বছরের জন্মদিন সেলিব্রেশন উপলক্ষ্যেই মলদ্বীপে গিয়েছেন এই হট এন্ড হ্যাপেনিং জুটি। মলদ্বীপেই চলেছে দেদার সেলিব্রেশন।সদ্যই দেবের ইনস্টগ্রামে উঁকি মারলেই দেখা যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জলরাশি।ছবির ক্যাপশনে লেখা রয়েছে ‘এমনি’। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে,মলদ্বীপে রয়েছেন দেব।

Dev-Rukmini

পর্দার বাইরে গভীর সম্পর্কে টিপু-রঞ্জিনী

বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়েই মলদ্বীপে পাড়ি দিয়েছেন দেব।দেব-রুক্মিণী দুজনেই সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ।নিজেদের ব্যক্তিগত মুহূর্তের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তারা। অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন।রুক্মিণীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে,শর্ট পোশাকে ক্যামেরার লেন্সে পোজ দিতে। এলোমেলো খোলা চুল, হালকা মেক আপ, অনাবৃত উরুতে যেন যৌবন উপচে পড়ছে অভিনেত্রীর। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিচ বেবি’।

Rukmini

বাড়ির পুজোয় মনের মানুষের সঙ্গে শ্রাবন্তী

রুক্মিণীর পোস্ট করা অন্য একটি ছবিতে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে ছবিতে পোজ দিয়েছেন মা ও মেয়ে। চারিদিকে শুধু নীল জলরাশি।তার মাঝেই মাকে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google