Bigboss: টিনার সাথে শালিনের প্রেম নিয়ে কি বলছে জনতা?

বাংলার মেয়ে টিনা অভিনয় করেছেন বহু ধারাবাহিকে। বাংলা পর্দায় তাকে না দেখা গেলেও হিন্দি বহু ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি এখন বিগবসের (Bigboss) প্রতিযোগী। প্রতিদিন তাকে টিভিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাংলার মেয়ে টিনা অভিনয় করেছেন বহু ধারাবাহিকে। বাংলা পর্দায় তাকে না দেখা গেলেও হিন্দি বহু ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি এখন বিগবসের (Bigboss) প্রতিযোগী। প্রতিদিন তাকে টিভিতে দেখা যাচ্ছে। এই বাড়িরই আরেক সদস্য শালিন ভানোট। ইতিমধ্যেই যাকে ঘিরে বহু বিতর্ক হয়ে গিয়েছে। সেই শালিনের সাথেই নতুন রসায়নে মজেছেন টিনা। হঠাৎ করেই তৈরী হওয়া এই সম্পর্ক অবাক করেছে অনেককেই।

প্রসঙ্গত শালিন ও টিভির পরিচিত মুখ

   

শালিনের বিয়ে হয়েছিল ২০০৯ সালে দলজিত করের সাথে তারপর ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। জানা যায় তার একটি পুত্রসন্তান রয়েছে । শালিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এর আগে মুখ খুলেছেন তার স্ত্রী দলজিত। বাড়ির ভেতর যাওয়ার পর শালিনের করা কিছু মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি । অন্যদিকে বাড়ির ভেতরে থাকা শালিন এবং টিনার প্রেম নিয়ে ইতিবাচক মন্তব্যের থেকে নেতিবাচক মন্তব্যই বেশি। প্রসঙ্গত এ কথা বলা ভালো এই জুটি প্রথম নয় যাদের মধ্যে রসায়ন তৈরি হচ্ছে বিগ বসের ঘরে। এর আগে এমন বহু জুটি তৈরি হয়েছে যাদের পরিণতি বিয়ে পর্যন্ত গেছে কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত শালিন এবং টিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ।

https://images.app.goo.gl/JBQCh7BEJt21DvuY9

প্রশ্ন উঠেছে এই সম্পর্ক কি শুধুমাত্র ক্যামেরার জন্য নাকি এর পিছনে রয়েছে সত্যি বিশেষ মনের টান? যদিও এখন সময়ই বলবে শেষ কথা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google