শাহরুখের সঙ্গে লড়াইয়ে নামলেন প্রভাস ! কাঁপছে বলিউড

দক্ষিণী তারকা প্রভাসের শুরুটা বেশ ভালো হলেও শেষটা ভালো হয়নি। ‘রাধেশ্যাম’, ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার পর প্রভাসের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর পরবর্তী ছবি ‘সালার’-এর মুক্তির জন্য। অন্যদিকে ২০২৩ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দক্ষিণী তারকা প্রভাসের শুরুটা বেশ ভালো হলেও শেষটা ভালো হয়নি। ‘রাধেশ্যাম’, ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার পর প্রভাসের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর পরবর্তী ছবি ‘সালার’-এর মুক্তির জন্য। অন্যদিকে ২০২৩ এ শাহরুখ খানের কপাল বেশ ভালো। পর পর দুটি ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন। এবার এই মরসুমের শেষে মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি ‘ডানকি’।তারপর থেকেই প্রভাস ভক্তদের প্রার্থনা ছিল একটাই, প্রভাস যেন শাহরুখের ছবির সঙ্গে একই দিনে রিলিজ না করে। তবে পাল্টে গেল সব সমীকরণ। ২২ ডিসেম্বর শাহরুখের ছবির রিলিজের দিন মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার’ ছবিটিও।

কেজিএফ খ্যাত প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ একটি অ্যাকশন থ্রিলালে ভরপুর ছবি। এর আগে নির্মাতারা ঘোষণা করেছিলেন যে ছবিটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে নির্মাতারা ছবিটির পোস্ট-প্রোডাকশনে কাজ করার সিদ্ধান্ত নেন এবং মুক্তি স্থগিত করেন। ২৯ শে সেপ্টেম্বর প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে। জানা গিয়েছে ছবিটি শাহরুখ খানের আসন্ন ছবি ‘ডানকি’ এর সঙ্গে লড়াই করবে।

   

২৯ শে সেপ্টেম্বর, হোমবেল ফিল্মস এক্স (পূর্বে টুইটার) এ প্রভাস অভিনীত ‘সালার’ এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন। ছবিটির একটি নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে ‘সালার’।

যাইহোক, ২০২৩ সালটি শাহরুখ খানের জন্য দুর্দান্ত প্রমাণিত হয়েছে। কিং খানের ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ইতিমধ্যেই এ বছর ব্লকবাস্টার হিট হয়েছে। পাঠানের লাইফটাইম কালেকশন ছিল ৫৪৩.৫ কোটি , ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলছে এবং মুক্তির ২২ দিনের মধ্যে ৫৮১.৪৩ কোটি আয় করেছে এবং এখন দ্রুত ৬০০ কোটির মাইলফলক অতিক্রম করার দিকে এগিয়ে যাচ্ছে।

তবে একই দিনে দুই হাইবাজেট ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নন সিনেপ্রেমীরা। অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন দক্ষিণী তারকা প্রভাসের উপর। তাঁদের একটাই বক্তব্য, “পরপর ফ্লপেও শিক্ষা নেই প্রভাসের’।তবে শেষ হাসি কে হাসেন, শাহরুখ নাকি প্রভাস এখন সেটাই দেখার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google