বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে Bhool Bhulaiyaa 2

সম্প্রতি টলিউড ও বলিউড মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা রিলিজ করেছে। টলিউডে বেশ খানিকটা নাম করেছে অপরাজিত। একইসঙ্গে বলিউডেও টেক্কা দিতে ছাড়ছে না ভুলভুলাইয়া টু (Bhool Bhulaiyaa 2)। ছবি ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Bhool Bhulaiyaa 2 is hitting sixes at the box office

সম্প্রতি টলিউড ও বলিউড মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা রিলিজ করেছে। টলিউডে বেশ খানিকটা নাম করেছে অপরাজিত। একইসঙ্গে বলিউডেও টেক্কা দিতে ছাড়ছে না ভুলভুলাইয়া টু (Bhool Bhulaiyaa 2)।

ছবি মুক্তির ছয় দিনের মাথায় বক্স অফিস কালেকশন পৌঁছেছিল প্রায় ৮৬ কোটির কাছাকাছি। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি নথি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছিল প্রথম পাঁচ দিনের বক্স অফিস কালেকশনের ভিত্তিতে চলতি বছরের সেরা ছবির তালিকায় টপ থ্রি-তে উঠে এসেছে Bhool Bhulaiyaa 2 । সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার ও রবিবার ছুটির মরশুমে বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে ফেলবে বলে মনে করা হচ্ছে।

   

বিচারকেরা মনে করছেন যেভাবে এগিয়ে চলেছে এই ছবিটি তাতে করে The Kashmir Files-কেও টেক্কা দেবে। চলতি বছরের অন্যতম সেরা ছবির তালিকায় স্বাভাবিকভাবেই উঠে আসে The Kashmir Files। প্রথম সপ্তাহে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৯৭.৩০ কোটি টাকা। আর Bhool Bhulaiyaa 2- এর ঝুলিতে এসে ৯২.০৫ কোটি টাকা। আগামী শনি ও রবিবার The Kashmir Files-কে ছাপিয়ে যাওয়ার প্রবল সম্ভবনা এই হরর কমেডি মুভি Bhool Bhulaiyaa 2 -এর।

এমনকি আরও জানা গিয়েছে, প্রথম সপ্তাহের কালেকশন নাকি কঙ্গনা রানাওয়াত কেউ ছাপিয়ে গিয়েছে। এখন ১০০ কোটির ক্লাবে পৌঁছে বক্স অফিসে বাজিমাত করার অপেক্ষায় কার্তিক-কিয়ারা জুটির Bhool Bhulaiyaa 2।

Bhool Bhulaiyaa 2 নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। কেউ ভেবেছিল অক্ষয় কুমারের জায়গায় কার্তিক আরিয়ান, আদৌ এই ছবিটির সফল হবে তো? আবার অনেকে ভেবেছিলো আদৌ গল্পটা ঠিকঠাক হবে তো? কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে বর্তমানে box-office কাঁপিয়ে বেড়াচ্ছে এই ছবিটি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google