Hatyapuri: ফেলুদাকে নিয়ে বাড়ছে রহস্য

ধোঁয়া ওঠা গরম কপি, পপকর্ণ আর সঙ্গে ‘ফেলুদা’- জমে উঠবে শীতের আমেজ। ২৩ ডিসেম্বর পর্দা জুড়ে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প ‘হত্যাপুরী’ (Hatyapuri)। ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Hatyapuri

ধোঁয়া ওঠা গরম কপি, পপকর্ণ আর সঙ্গে ‘ফেলুদা’- জমে উঠবে শীতের আমেজ। ২৩ ডিসেম্বর পর্দা জুড়ে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প ‘হত্যাপুরী’ (Hatyapuri)। ঘোষণা হয়েছিল গত শীতের ছুটিতেই। পর্দায় ফেলুদাকে নিয়ে ফিরছেন সন্দীপ রায়। কথা কি রাখছেন পরিচালক। এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হল, ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ফেলুদা।

তারকা থেকে সাধারণ মানুষ সবার মাধ্যে ‘ফেলুদা’কে নিয়ে ছড়িয়েছে উত্তেজনা। কারণ ‘হত্যাপুরীর’র পোস্টার মুক্তি পেলেও সেখানে কোনও অভিনেতার ছবি দেখা যায়নি। তাই কে হবে নতুন প্রজন্মের ফেলুদা! এই নিয়ে নান মুনির নানান কথায় ছয়লাপ টলিপাড়া। শোনা গিয়েছিল, ‘ফেলুদা’ হিসেবে পর্দায় দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকে। কিন্তু আজ, প্রযোজনা সংস্থার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘হত্যাপুরী’-র পোস্টার শেয়ার করে নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য। যা দেখে অনেকে মনে করছেন সন্দীপের ফেলুদা অনির্বাণ ভট্টাচার্য্য। তবে এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রায় থেকে শুরু করে প্রযোজনা সংস্থাও।

   

এদিকে জানা গিয়েছে, ‘হত্যাপুরী’ ছবির গানের দায়িত্বে রয়েছেন সন্দীপ রায় নিজেই। ক্যামের পিছনে থাকবেন জনপ্রিয় সিনেমাটোগ্রাফার শমীক হালদার।

Hatyapuri anirban

সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ এমন একটি থ্রিলার যেখানে তিন মূর্তি-ফেলুদা, তোপসে, জটায়ুর ‘ভেকেশন’ ওলটপালট হয়ে যায় যখন তাঁরা সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পান। ফেলুদা সর্বদা অনুসন্ধিৎসু। স্বভাবতই তাঁর দুই সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী – তোপসে এবং জটায়ুর সঙ্গে সত্যের সন্ধান শুরু করেন তিনি। ফেলুদার তদন্তের সূচনার সঙ্গে, এই হত্যাকাণ্ডটি তাঁদের ডি. জি. সেন নামে একজনের কাছে নিয়ে যায়। এই ব্যক্তির বিরল পাণ্ডুলিপি সংগ্রহের প্রতি ঝোঁক দেখা যায়। গল্পটি একটি রহস্যময় মোড় নেয় যখন ডি.জি.-র বিখ্যাত পাণ্ডুলিপিগুলির মধ্যে একটি হারিয়ে যায় এবং একইসঙ্গে পুরীতে আরও একটি মৃতদেহ পাওয়া যায়। অগ্রগতির সঙ্গে সঙ্গে, ফেলুদা, তোপসে এবং জটায়ু ঘটনার গভীরে যান এবং এক গাঢ় সত্যের জাল প্রকাশিত হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google