বেধে দিল সময়, জেলায় জেলায় অবজারভার মোতায়েনের কড়া নির্দেশ কমিশনের

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করেছে নির্বাচন কমিশন৷ কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৮ মার্চের মধ্যেই জেলায় জেলায় নিযুক্ত নির্বাচনী পর্যবেক্ষকদের (Observers) সংশ্লিষ্ট জেলায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Delhi to Host State Election Commissioners' Meeting Focused on SIR Protocols

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করেছে নির্বাচন কমিশন৷ কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৮ মার্চের মধ্যেই জেলায় জেলায় নিযুক্ত নির্বাচনী পর্যবেক্ষকদের (Observers) সংশ্লিষ্ট জেলায় পৌঁছে দায়িত্ব গ্রহণ করতে হবে৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে, যাতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়৷

রবিবার জাতীয় নির্বাচন কমিশন চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই পশ্চিমবঙ্গের প্রশাসনে তৎপরতা বেড়েছে৷ কমিশনের নির্দেশে ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করা হয়েছে৷ রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে৷ স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনো প্রশাসনিক কাজে যুক্ত থাকতে পারবেন না৷

   

পুলিশ প্রশাসনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে৷ রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে তাঁর জায়গায় নতুন ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধনাথ গুপ্তাকে৷ কলকাতার পুলিশ কমিশনার পদেও বদল হয়েছে৷ সুপ্রতীম সরকারকে সরিয়ে নতুন কমিশনার করা হয়েছে অজয় কুমার নন্দাকে৷

এছাড়াও প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও বদল হয়েছে৷ নটরাজন রমেশ বাবুকে ডিজি কারেকশনাল সার্ভিস এবং অজয় রানাডেকে এডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে৷ কমিশনের মতে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য এই রদবদল জরুরি৷
নির্দেশ অনুযায়ী, আগামী ১৮ মার্চের মধ্যে সব অবজারভারকে সংশ্লিষ্ট জেলায় গিয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে৷ এরপর থেকেই তাঁরা নির্বাচনী প্রস্তুতি এবং ভোট সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করবেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google