লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির পেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে,রইল বিজ্ঞপ্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
jadavpur university campus

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। যেহেতু লিখিত পরীক্ষা হবে না তাই ইন্টারভিউ দিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউরের তারিখ ৪ জুন, ২০২৪ রাখা হয়েছে।

পদঃ-
Junior Research Fellow

   

শূন্যপদঃ
১ টি।

যোগ্যতাঃ-
এখানে আবেদনের ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার, এনার্জি ইঞ্জিনিয়ারিং অথবা GATE উত্তীর্ণ হওয়ার সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স ইন টেকনোলজির মত সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে থাকতে হবে। সে ক্ষেত্রেই তারা যোগ্য বলে বিবেচিত হবে।

বেতনঃ-
নিয়োগ হওয়ার পর প্রার্থীকে প্রত্যেক মাসে ৩১,০০০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

বয়সসীমাঃ-
এখানে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতিঃ-
আগ্রহী প্রার্থীদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইন্টারভিউর দিন নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বসবাসের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় কাগজগুলি নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হলেই তার ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন ফিঃ-
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

ইন্টারভিউর স্থানঃ-
School of Nuclear Studies & Application, Prof. Achinta Mukhopadhyay, Co-Investigator, Department of Mechanical Engineering, Jadavpur University

এই ঠিকানায় সঠিক দিনে নিজের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌঁছে গেলেই দিতে পারবেন ইন্টারভিউ।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google