পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বৃহস্পতিতেই, কি ভাবে দেখবেন ফলাফল

পশ্চিমবঙ্গ, ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে ২৮শে এপ্রিল। ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর দুটো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
WBJEE 2024

পশ্চিমবঙ্গ, ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে ২৮শে এপ্রিল। ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর দুটো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জয়েন্টের ফলাফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর ফলপ্রকাশের আগেরদিনই ‘ফাইনাল অ্যানসার কি’ বা চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। সেই‘ফাইনাল অ্যানসার কি’-র ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে ফলাফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘ফাইনাল অ্যানসার কি’ দেখতে পারবেন প্রার্থীরা।

WBJEE পরীক্ষার ফলাফলের তারিখ?

   

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে,আগামী ৬ জুন ২০২৪ তারিখ WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।

কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল?

ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। ওয়েবসাইটটি হলো https://wbjeeb.nic.in

কিভাবে দেখতে হবে রেজাল্ট?

WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://wbjeeb.nic.in সেখানে “Result and Admission” অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন পেজে অ্যাপ্লিকেশন নং এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজাল্ট সেকশনে নিজেদের রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড পেয়ে যাবেন। তারপর স্ক্রিনে আসা রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধার্থে।

অনলাইনে রাজ্য জয়েন্টের ফলাফল দেখার সময়সূচিঃ-
দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হলেও অনলাইনে রেজাল্ট দেখার জন্য প্রার্থীদের আরও দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে। বিকেল ৪ টে থেকে প্রার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। সেজন্য তাঁদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে যেতে হবে।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google