Job Alert: ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে RBI

ভারতে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রধান এবং সর্বময় কর্তা হল আরবিআই অর্থাৎ রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সঙ্ঘবদ্ধ করা এবং তাদের কাজের ধরন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
RBI

ভারতে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রধান এবং সর্বময় কর্তা হল আরবিআই অর্থাৎ রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সঙ্ঘবদ্ধ করা এবং তাদের কাজের ধরন বুঝিয়ে দেওয়া হলো এই ব্যাংকের প্রধান কাজ। অন্যদিকে নোট ছাপানো থেকে শুরু করে কয়েন তৈরি হয় ভারতের একমাত্র এই ব্যাঙ্কে।

তাই স্বাভাবিকভাবেই যে রিজার্ভ ব্যাংক ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের রাজা সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যেকোনো রাজ্য এবং কেন্দ্র সরকারকে প্রয়োজনে আর্থিক সহযোগিতা কিংবা ঋণ দিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই রিজার্ভ ব্যাংকে চাকরি করা অনেকেরই স্বপ্ন। এইবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ২০শে জুন পর্যন্ত। ব্যাংকের পক্ষ থেকে আরো জানা গিয়েছে আগামী ২৩শে জুলাই প্রার্থী বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে। সাধারণ অর্থাৎ অসংরক্ষিত প্রার্থীদের আবেদন করার জন্য দিতে হবে ৬০০ টাকা অন্যদিকে জাতিভিত্তিক শংসাপত্র থাকলে দিতে হবে মাত্র ১০০ টাকা। বিস্তারিত জানতে www.opportunities.rbi.org.in এই লিঙ্কে ক্লিক করুন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google