Job: আধাসেনাবাহিনীতে কাজে ইচ্ছুক ? চাকরির সুযোগ দিচ্ছে CISF

আধাসেনাবাহিনীতে কাজে ইচ্ছুক যুবসমাজের জন্য একটি বড় সুযোগ।গত মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ১,১৪৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল/ফায়ার পদের জন্য পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CISF Job

আধাসেনাবাহিনীতে কাজে ইচ্ছুক যুবসমাজের জন্য একটি বড় সুযোগ।গত মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ১,১৪৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল/ফায়ার পদের জন্য পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে।

আবেদন গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ৪ মার্চ পর্যন্ত CISF-এর অফিসিয়াল সাইটে cisfrectt.in-এর মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। নিয়োগের জন্য পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

   

শূন্যপদের বিবরণ: মোট ১,১৪৯টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে (সাধারণ – ৪৮৯, EWS – ১১৩, SC – ১৬১, ST – ১৩৭ এবং OBC – ২৪৯)। শূন্যপদের সংখ্যা পরিবর্তনশীল। প্রশাসনিক কারণে নিয়োগ প্রক্রিয়ার যে কোনও পর্যায়ে পরিবর্তিত হতে পারে।

যোগ্যতা :বিজ্ঞান-সহ স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের পাশের যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকবে শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET), শারীরিক মান পরীক্ষা (PST), OMR/কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) মোড, নথি যাচাইকরণ (DV) এবং মেডিকেল পরীক্ষা (DME/RME)।

প্রতিরক্ষা সংক্রান্ত পদ হওয়ায় এক্ষেত্রে সক্ষমতা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের দ্রুত বেগে অনেকক্ষণ দৌড়, পুশআপ, পুলআপের অভ্যাস করতে হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google