পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় কৃষি বিভাগে রইল বিজ্ঞপ্তি

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কৃষি বিভাগ (এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ার) এর মাধ্যমে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যে সমস্ত প্রার্থীরা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Agriculture-Engineer

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কৃষি বিভাগ (এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ার) এর মাধ্যমে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যে সমস্ত প্রার্থীরা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র পৌঁছাতে হবে ৩১ শে মে ২০২৪ এর মধ্যে।

পদের নাম
কৃষি বিভাগ (এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ার) এর মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।

   

শূন্যপদের সংখ্যা
এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ারের মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে মোট ১ টি।

যোগ্যতা
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলার ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের অন্ততপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

বয়সসীমা
প্রার্থীদের এই পদে আবেদন করতে গেলে সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর।

বেতন
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতি
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে আবেদন করা যাবে অফলাইন মোডে। আবেদন পত্র ডাউনলোড করার জন্য ভিজিট করতে হবে agriwelfare.gov.in এই ওয়েবসাইটটিতে। এরপর আবেদন পত্র ডাউনলোড করে সেটি সঠিকভাবে পূরণ করবার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে একটি খামের ভেতর ভরে নিচে দেওয়া অ্যাড্রেসে পাঠাতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা
The Director, Central Farm Machinery Training and Testing lnstitute, Tractor Na8ar, P.O’Budni (Madhya Pradesh)- 466445 এই ঠিকানায় আগামী ৩১শে মে ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে।

নির্বাচন প্রক্রিয়া
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশন এবং কাজের এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে।

আবেদন ফী
এই পদে আবেদনের জন্য কোনো অর্থ লাগবে না।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google