স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) প্রবেশনারি অফিসার (PO) হিসেবে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। ১,৫০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের জন্য বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
এসবিআই পিও (SBI PO) নিয়োগ ২০২৬: এক নজরে
শূন্যপদের বিবরণ:
মোট ১,৫০০টি পদের মধ্যে ১,৪৪৬টি নিয়মিত শূন্যপদ এবং ৫৪টি বিশেষ শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে।
বয়স: ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সরাসরি এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে:
১. প্রথমে sbi.co.in ওয়েবসাইটে যান।
২. হোম পেজের ‘Careers’ বিভাগে ক্লিক করুন।
৩. এরপর ‘Hiring’ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪. সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর আবেদন ফি জমা দিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী ৮ জুলাই, ২০২৬।
নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষার ধরণ
এসবিআই-তে নিয়োগ প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে-
১. প্রিলিমিনারি পরীক্ষা: ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে।
২. মেইন পরীক্ষা (অনলাইন): প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের জন্য।
৩. গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ: চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা।
আবেদন ফি
সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস (EWS): ৭৫০ টাকা।
এসসি, এসটি ও ভিন্নভাবে সক্ষম: আবেদন ফি নেই।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন এবং সরকার নির্ধারিত বিভিন্ন ভাতা পাবেন।
ধসের কবলে মুম্বই-পুণে রুট, বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন: জেনে নিন আপডেট
ঘরে বসেই আধারে আপডেট করুন ইমেল আইডি, নতুন সুবিধা নিয়ে এল UIDAI


