নিয়োগ করতে চলেছে কলকাতার রেল সংস্থা, রইল আবেদন পদ্ধতি

চাকরির বাজারে বড় খবর। ভারতীয় রেলের নিয়ন্ত্রণে থাকা সংস্থায় কর্মী নিয়োগ। একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করবে রেলটেল কর্পোরেশন। ম্যানেজার পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চাকরির বাজারে বড় খবর। ভারতীয় রেলের নিয়ন্ত্রণে থাকা সংস্থায় কর্মী নিয়োগ। একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করবে রেলটেল কর্পোরেশন। ম্যানেজার পদের জন্য এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

   

রেলটেল কর্পোরেশনে ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হবে। কলকাতায় এই নিয়োগ (Railtel Corporation Jobs) করা হবে। অনলাইনে এই পদে আবেদনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এজন্য এই লিঙ্কে – https://www.railtel.in/ ক্লিক করতে হবে। এরপর সেটি RCIL-এর কর্পোরেট অফিসে ডাকযোগে পাঠাতে হবে। এমনটাই জানা জাচ্ছে। তবে আবেদনপত্রটি যাতে আগামী ২২ মে’র পৌছয় তা নিশ্চিত করতে হবে।

শূন্যপদ

রেলটেল কর্পোরেশনে ম্যানেজার পদের জন্য নিয়োগ হবে। শূন্যপদ মাত্র একটি। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Railtel Corporation Jobs) হবে। ন্যূনতম ৩ বছরের মেয়াদে কাজের সুযোগ রয়েছে। তবে কাজের অবস্থা বুঝে ফের চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। যদিও এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত Railtel Corporation নেবে।

বিজ্ঞপ্তি
এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে — Railtel Corporation Jobs – ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

রেলের নিয়ন্ত্রনে থাকা সংস্থা Railtel Corporation এ নিয়োগ করা হবে। এই পদে আবেদনকারী সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়েও যথেষ্ট পড়াশোনা থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

বয়সসীমা এবং বেতন

আবেদনকারী প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৫৬ বছরের বেশি না হয়। এমনটাই নিয়োগ (Railtel Corporation Jobs) সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। প্রার্থীদের প্যারেন্ট পে এবং ডেপুটেশন অ্যালাউয়েন্সের ভিত্তিতে বেতন দেওয়া হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।

যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google