উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে সিসিটিভিসহ কোডের নির্দেশ

কলকাতা: সোমবার ছিল মাধ্যমিকের তৃতীয় দিন৷ ছিল ইতিহাস পরীক্ষা৷ টানা তিনটে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ৷ প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয় বলে অভিযোগ৷ তিনদিনে ১৬ জনের পরীক্ষা বাতিল ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: সোমবার ছিল মাধ্যমিকের তৃতীয় দিন৷ ছিল ইতিহাস পরীক্ষা৷ টানা তিনটে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ৷ প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয় বলে অভিযোগ৷ তিনদিনে ১৬ জনের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ মাধ্যমিকে শেষ হতে না হতেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷

তাই এবার উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও সতর্ক হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ আঁটসাঁট করছে নিরাপত্তা৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের গেটে ঢোকার মুখে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ সিসিটিভি থাকবে ভেন্যু সুপারভাইজারের ঘরে৷ সেখানেই শিক্ষক-শিক্ষিকাদের সব মোবাইল জমা থাকবে৷ ২৮ মার্চ পর্যন্ত সংরক্ষণ করতে হবে সিসিটিভির ফুটেজ৷

   

সেই সঙ্গে এই প্রথমবার সংসদ প্রশ্নপত্রে ‘ইউনিক নম্বর’ও রাখছে৷ পরীক্ষায় স্বচ্ছতার কথা মাথায় রেখেই এই ইউনিক কোড রাখার কথা ভাবা হয়েছে বলে জানা গিয়েছে৷ সাধারণত জাতীয় স্তরের পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোডের ব্যবহার থাকে৷ প্রশ্নের ডানদিকে উপরে থাকবে এই ইউনিক সিরিয়াল নম্বরটি৷ পরিক্ষার্থীদের উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে৷ কোনওভাবেই তা বাদ দিলে হবে না৷

উল্লেখ্য, ইতিমধ্যে মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে৷ যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে৷ তারপরেও ফাঁস হয়েছে প্রশ্নপত্র৷ তাই এবার উচ্চমাধ্যমিকের আগে কড়া পদক্ষেপ সংসদের৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google