রাজ্যের পৌরসভা দফতরে চাকরির দারুণ সুযোগ, বিস্তারিত জেনে নিন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের পৌরসভা দফতরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে চুক্তির ভিত্তিতেই এই সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ হবে। আবেদন করার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের পৌরসভা দফতরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে চুক্তির ভিত্তিতেই এই সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ হবে। আবেদন করার জন্য ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্লিষ্ট এলাকার বাসিন্দা হয়ে হবে। পুরুষ-মহিলা দু-প্রার্থীই আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

পদের নাম – Medical Officer

   

শিক্ষাগত যোগ্যতা – আগ্রহীদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের অধীনে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং বৈধ রেজিস্ট্রেশন সহ MBBS ডিগ্রী থাকতে হবে।

বেতন – ২৪,০০০

বয়সসীমা – ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি – বিজ্ঞপ্তি অনুযায়ী অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীকে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, পৌরসভা দফতরের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা –

49/56/57 Rabindra Sarani Road, Morepukur, Bangur Park, Rishra, West Bengal – 712248

নিয়োগের স্থান – রিষড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে শূন্যপদ অনুযায়ী এই নিয়োগ করা হবে বলেই জানা গেছে বিজ্ঞপ্তি থেকে।

আবেদনের শেষ তারিখ – ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google