RBI এ চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ আগামী ১১ জুলাই

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Job Opportunities in RBI

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।

তবে নিয়োগ প্রক্রিয়া হবে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে। যদিও পরবর্তীকালে দু বছরের জন্য সেই মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

   

ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী ডেটা ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি এক্সপার্ট ডেটা সাইন্টিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ইকোনমিস্ট, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইটি প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যানালিস্ট, আইটি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, লিগ্যাল অ্যানালিস্টসহ আরো বেশ কিছু পদে নিয়োগ করা হবে বলে জানাই গিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্য পদের সংখ্যা ৬৬টি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রার্থীদের সমস্ত নথি খতিয়ে দেখে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাবে। তারপরে হবে প্রার্থী নির্বাচন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শূন্য পদে আবেদন করার জন্য আবেদন ফি হিসেবে ৬০০ টাকা দিতে হবে। তবে জাতিগত শংসাপত্র থাকলে আবেদন মূল্যে ছাড় মিলবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google