RBI: মাসে লাখ টাকা বেতনের চাকরি 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানানো হয়েছে। নিয়োগ করা হবে লিগ্যাল অফিসার / Legal Officer পদে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানানো হয়েছে।

নিয়োগ করা হবে লিগ্যাল অফিসার / Legal Officer পদে। এই পদের জন্য ১ টি শূন্যপদ রয়েছে। ৫০ শতাংশ নম্বরসহ ল (Law) নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। মাসিক ১,১৬,৯১৪ টাকা বেতন দেওয়া হবে।

   

নিয়োগ করা হবে ম্যানেজার (সিভিল) / Manager (Technical-Civil) পদের জন্যেও। রয়েছে ৩ টি শূন্যপদ। সিভিল ইঞ্জিনিয়ারিংএ গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। নিয়োগ পাওয়ার পরেই মাসিক ১,১৬,৯১৪ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Rajbhasha) পদের জন্যে। ৫ টি শূন্যপদ রয়েছে। হিন্দি এবং ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে বাই লিঙ্গুয়াল ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ১,১৬,৯১৪ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান / Library Professional (Assistant Librarian) এর ক্ষেত্রে ৫ টি শূন্যপদ রয়েছে। যে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হবার পাশাপাশি লাইব্রেরি সায়েন্স নিয়ে মাস্টার্স করে থাকতে হবে প্রার্থীদের। সাথে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মাসিক ৯৭,১১৭ টাকা বেতন দেওয়া হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google