Job: ডিপার্টমেন্ট অফ পোস্টস-এ চলছে নিয়োগ, বেতন প্রায় ৬৩২০০ টাকা

ডিপার্টমেন্ট অফ পোস্টসের তরফে এক বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে নিয়োগ চলছে। সেই মর্মে আবেদনপত্র চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Post Office

ডিপার্টমেন্ট অফ পোস্টসের তরফে এক বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে নিয়োগ চলছে। সেই মর্মে আবেদনপত্র চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এবং প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।

মোট ৪টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদনকারী প্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং মোটরগাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকা আবশ্যক। মোটর মেকানিজমের উপর জ্ঞান থাকতে হবে। গাড়ি চালানোর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা ৩ বছর হোম গার্ড অথবা সিভিল ভলান্টিয়ার্স সার্ভিসে অভিজ্ঞতা সম্পন্ন তারা অগ্রাধিকার পাবেন।

   

আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৫৬ বছর। মাসিক পে-স্কেল লেভেল ০২ অনুযায়ী মাসিক বেতন ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা। ডেপুটেশন/ অ্যাবসর্পশনের ভিত্তিতে ৩ বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google