আজই কি CBSE দশমের রেজাল্ট? কোথায় ফল দেখবেন? জানুন পদ্ধতি

নয়াদিল্লি: অপেক্ষার প্রহর গুনছেন প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী। আজ, মঙ্গলবারই প্রকাশিত হতে পারে সিবিএসই (CBSE) দশম শ্রেণির ফলাফল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে…

CBSE Class 10 Result 2026

নয়াদিল্লি: অপেক্ষার প্রহর গুনছেন প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী। আজ, মঙ্গলবারই প্রকাশিত হতে পারে সিবিএসই (CBSE) দশম শ্রেণির ফলাফল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, জোর জল্পনা যে আজই রেজাল্ট আউট হতে পারে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত পরীক্ষা চলেছিল। পরীক্ষা শেষের অল্প সময়ের মধ্যেই এই ফলপ্রকাশের খবরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ফলপ্রকাশের ঠিক আগেই পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ডিজিলকার (DigiLocker)। ফল প্রকাশের পর সার্ভার ডাউনের কারণে শেষ মুহূর্তের ভিড় এড়াতে পরীক্ষার্থীদের আগে থেকেই নিজেদের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি ও সক্রিয় করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এক ক্লিকেই স্কোরকার্ড দেখা যায়।

   

কোথায় দেখা যাবে রেজাল্ট?

বোর্ডের একাধিক ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ফলাফল জানা যাবে:

cbseresults.nic.in

results.cbse.nic.in

cbse.nic.in

digilocker.gov.in

results.gov.in

কীভাবে দেখবেন ফলাফল?

১. প্রথমে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Secondary School Examination 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে।
২. এরপর নির্দিষ্ট জায়গায় রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগ-ইন করতে হবে।
৩. ‘সাবমিট’ করলেই স্ক্রিনে অনলাইন বা প্রোভিশনাল মার্কশিট দেখা যাবে। ভবিষ্যতের জন্য এর একটি প্রিন্ট আউট নিয়ে রাখা জরুরি।

এছাড়াও, ডিজিলকার, ‘উমঙ্গ’ (UMANG) অ্যাপ এবং এসএমএস-এর (SMS) মাধ্যমেও খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আসল মার্কশিট পরে নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করতে হবে।