Employment: ৫৬ বছরেও কর্মসংস্থানের সুযোগ আধার দপ্তরে, শূন্যপদ একাধিক

শিক্ষিত সমাজ তাকিয়ে থাকে কর্মসংস্থানের (Employment) দিকে। এবার সেই কর্মসংস্থানের পথ দেখাল আধার দফতর। কারণ আধার দফতর দিচ্ছে কর্মসংস্থানের বিশেষ সুযোগ ! এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞতি দিয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Aadhaar office employment UIDAI

শিক্ষিত সমাজ তাকিয়ে থাকে কর্মসংস্থানের (Employment) দিকে। এবার সেই কর্মসংস্থানের পথ দেখাল আধার দফতর। কারণ আধার দফতর দিচ্ছে কর্মসংস্থানের বিশেষ সুযোগ ! এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞতি দিয়েছে তারা। আধার দফতর জানিয়েছে যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।তাই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা যথা শীঘ্রই এই পদে চাকরির আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া
একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। তবে আধার দফতরে কাজ পাওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে নেওয়ার পর সেই আবেদন পত্র অফলাইনে UIDAI এর ডিরেক্টরকে পাঠাতে হবে। আর সেই ঠিকানাটি হল- Director (HR), Unique Identification Authority of India, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi। মাথায় রাখতে হবে এই পদের আবেদন কিন্তু ১৩ মে’র মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এরপর আর আবেদন গ্রাহ্য হবে না।

   

শূন্যপদ
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি শূন্যপদে এই নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি এবং সেকশন অফিসার হিসাবে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। মুলত প্রার্থীকে ৫ বছরের জন্য নিযুক্ত করা হবে। যদিও তিন বছরের মধ্যে কাজ শেষ হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। তিন বছরই কাজ করতে হবে। বিজ্ঞপ্তিটি দেখতে এই লিঙ্কে – UIDAI Recruitment 2024- ক্লিক করতে হবে।

যোগ্যতা
একাধিক পদের জন্য নিয়োগ করবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI। সেই মতো আবেদনকারীর যোগ্যতা নিরধারণ করা হয়েছে। প্রার্থীকে এমবিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। অ্যাকাউন্টস ক্যাডারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নুন্যতম পাঁচ বছর অভিজ্ঞতা বাধ্যতামূলক ।

বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স কখনই ৫৬ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন
বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়গ করা হবে। যোগ্য প্রার্থীরা সর্বনিম্ন মাসিক ৪৭,৬০০ টাকা বেতন ও সর্বোচ্চ মাসিক ১,৫১,১০০ টাকা রাখা হয়েছে বলে আধার দফতর জানায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google