কোটি টাকার চাকরি পেলেন খড়্গপুর আইআইটি পড়ুয়ারা

নিউজ ডেস্ক: কলকাতা : প্রতি বছরই খড়্গপুর আইআইটি থেকে প্রচুর সংখ্যক ছাত্র মোটা টাকার বেতনের চাকরির অফারও পেয়ে থাকে। তবে এবছর এই বিষয়ে নজির গড়ল খড়্গপুর আইআইটি। চাকরির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিউজ ডেস্ক: কলকাতা : প্রতি বছরই খড়্গপুর আইআইটি থেকে প্রচুর সংখ্যক ছাত্র মোটা টাকার বেতনের চাকরির অফারও পেয়ে থাকে। তবে এবছর এই বিষয়ে নজির গড়ল খড়্গপুর আইআইটি।
চাকরির অফার নিয়ে এল ২৪৫ টি কোম্পানি। ইতিমধ্যেই কোটি টাকার চাকরির অফার লেটার পেয়ে গেলেন প্রায় ১৬০০ জন পড়ুয়ারা। বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের খড়্গপুর আইআইটি।
সেই কারণে প্রতি বছরই খড়্গপুর আইআইটি থেকে প্রচুর সংখ্যক ছাত্র মোটা টাকার বেতনের চাকরির অফারও পেয়ে থাকে। তবে এবছর এই বিষয়ে রেকর্ড তৈরি হল।
এবিষয়ে খড়্গপুর আইআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আইআইটিতে প্রথম দফার প্লেসমেন্ট করা হয় গত ১১ ডিসেম্বর এবং জানুয়ারিতে হবে দ্বিতীয় দফার প্লেসমেন্ট। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১ কোটি টাকার চাকরির অফার পেয়েছেন ২১ জনেরও বেশি ছাত্র এবং দু’জন ছাত্রকে দেওয়া হয়েছে বার্ষিক ২ কোটি টাকার চাকরি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google