ইডি বিরোধিতায় মমতার অবস্থান, ছাব্বিশে তৃণমূল ভরাডুবির ইঙ্গিত?

ফের কেন্দ্রীয় এজেন্সি ঠেকাতে ময়দানে মমতা (Mamata Banerjee)। এবার ঢাল হলেন আইপ্যাক কর্তার। এর আগে নগরপাল রাজীব কুমারকে বাঁচাতে সিবিআইয়ের বিরুদ্ধে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। সেটা ২০১৯ সালের শুরু। ...

By Rana Das

Published:

Follow Us
কয়লা পাচার মামলায় ইডির অভিযানের বিরুদ্ধে ফের প্রকাশ্যে প্রতিবাদে নামলেন Mamata Banerjee। ২০১৯ সালে সিবিআই বিরোধিতার পর লোকসভায় ধাক্কার স্মৃতি সামনে এনে প্রশ্ন উঠছে—ছাব্বিশের বিধানসভা ভোটের আগেও কি একই রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের এই অবস্থান?

ফের কেন্দ্রীয় এজেন্সি ঠেকাতে ময়দানে মমতা (Mamata Banerjee)। এবার ঢাল হলেন আইপ্যাক কর্তার। এর আগে নগরপাল রাজীব কুমারকে বাঁচাতে সিবিআইয়ের বিরুদ্ধে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। সেটা ২০১৯ সালের শুরু। সে বছর লোকসভা বিরাট ধাক্কা খায় তৃণমূল। ছাব্বিশের ভোটের আগে ইডির অভিযানে মমতার বাধা কি তেমনই ইঙ্গিত দিচ্ছে? সামনের নির্বাচনেই তৃণমূলের বিসর্জন?

আরও পড়ুন: ইডির পাল্টা এবার হাইকোর্টে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের পরিবার, শুক্রেই মেগা শুনানি!

   

কয়লা পাচারের তদন্তে আইপ্যাক অফিসে ইডির অভিযান। তৃণমূলের টিউশন এজেন্সির কর্তার বাড়িতেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। এতেই চটে লাল মমতা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে নথি লুঠ। তারপর সল্টলেকে আইপ্যাক অফিসের সামনে অবস্থান।

তৃণমূলনেত্রীর এমন কীর্তি নতুন নয়। ২০১৯ সালে এভাবেই সিবিআইয়ের বিরুদ্ধে ধরনায় বসেন মমতা। তখন ঢাল হয়েছিলেন কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারের। চিটফান্ড মামলার তদন্তে তাঁর বাংলোয় গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের বিরুদ্ধে ধর্মতলায় ধরনামঞ্চে বসেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: তদন্তকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা? মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা বিজেপি

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিবিআইয়ের বিরুদ্ধে মমতার ধরনা। কয়েক মাস পর লোকসভা ভোটে ঘাসফুলের ভরাডুবি। রাজ্যের ক্ষমতা দখলের পর এখনও পর্যন্ত উনিশের ভোটেই সবচেয়ে বড় ধাক্কা খায় তৃণমূল। এবার সামনে ছাব্বিশের ভোট। তার আগে ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ময়দানে মমতা। ফের কি উনিশের লোকসভা ভোটের মতো পরিস্থিতি দেখবে বাংলা?

আরও পড়ুন: তৃণমূলের ভোট কুশলী সংস্থা I-PAC প্রধানের বাড়ি ও দফতরে ইডি হানা, অস্বস্তিতে শাসকদল

রাজীব কুমার থেকে প্রতীক জৈন- কেউই তৃণমূলের সৈনিক নন। তারপরেও তাঁদের পাশে দাঁড়ান মমতা। কিন্তু দলের দুর্দিনের সৈনিকদের জন্য এত তৎপরতা দেখাননি দলনেত্রী। মদন মিত্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চট্টোপাধ্যায়। কারও হয়েই এমন আক্রমনাত্মক ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষেয়ে প্রশ্ন শুনেও মেজাজ হারান মমতা। বলেন, ‘‘প্লিজ, আমাকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবেন না। বিজেপিকে এই প্রশ্ন জিজ্ঞেস করুন’’

নেতার থেকে পুলিশের গুরুত্ব বেশি। কর্মীদের চেয়েও আপন এজেন্সি। প্রমাণ করলেন মমতা ব্যানার্জি। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতায় ২০১৯ সালের কী হয়েছিল সেটা কি ভুলে গিয়েছেন মাননীয়া?

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google