কলকাতা: আজ ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেঙ্গালুরু এফসি। হিসাব অনুযায়ী বিপক্ষ দলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে ময়দানের এই প্রধান। অন্যদিকে, ম্যাচঙষ বেশি খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে লাল-হলুদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু। তবে গত ম্যাচে ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সের কাছে। সেই ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে তাঁদের। অন্যদিকে, চেন্নাইয়িন ম্যাচের ধারা বজায় রাখতে চাইবেন বিপিং সিং থেকে শুরু করে আনোয়ার আলিরা।
আরও পড়ুন: East Bengal: স্যাঞ্চেজকে নিয়ে সিদ্ধান্ত বদল, কী বললেন অস্কার?
সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছেন কোচ। যেখানে অন্যান্য দিনের মতো আজ ও গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগে থাকছেন আনোয়ার আলি, কেভিন সিবিলে। মাঝমাঠে থাকছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং এবং বিপিন সিং। অন্যান্য দিনের মতো আজ ও উইং থেকে ঝড় তুলতে চাইবেন এই দুই ফুটবলার। পাশাপাশি আপফ্রন্টকে শক্তিশালী করার পাশাপাশি ফরোয়ার্ডে ঝড় তুলতে থাকছেন ইউসেফ ইজ্জেজারি। তাঁর সাথে থাকছেন পিভি বিষ্ণু ও এডমুন্ড লালরিন্ডিকা।
Your polas lining up to host Bengaluru FC at home today 🏠
Youssef and Souvik return to the starting XI 🔴🟡#JoyEastBengal #ISL #EBFCBFC pic.twitter.com/aYV5iqwaZw
— East Bengal FC (@eastbengal_fc) April 16, 2026
আপাতত রিজার্ভ বেঞ্চেই থাকছেন লালচুংনুঙ্গা থেকে শুরু করে নন্দকুমার সেকার, ডেভিড লালহানসাঙ্গা, জয় গুপ্তা ও মহম্মদ রাওকিপের মতো ফুটবলাররা। শেষ পর্যন্ত আদৌও তিন পয়েন্ট সুনিশ্চিত করা সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার।




















