East Bengal: স্যাঞ্চেজকে নিয়ে সিদ্ধান্ত বদল, কী বললেন অস্কার?

কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেঙ্গালুরু এফসি। গতবারের মতো এবারও ছন্দময়…

oscar-bruzo-reacts-sanchez-card-decision-change-east-bengal-isl

কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেঙ্গালুরু এফসি। গতবারের মতো এবারও ছন্দময় ফুটবল খেলে টেবিলের উপরের দিকে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।  পয়েন্ট নষ্ট করতে হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে। এমনকি গত ম্যাচে ও পয়েন্ট করতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেখান থেকেই এবার অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে সুনীল ছেত্রীদের। অন্যদিকে, চেন্নাইয়িন ম্যাচের ধারা বজায় রেখে তিন পয়েন্ট ঘরে তুলতে চাইবেন সাউল ক্রেসপো’রা।

তবে এসবের মাঝেই সকলকে হতবাক করেছে প্রতিপক্ষের দাপুটে ফুটবলার ব্রায়ান স্যানচেজের কার্ড ইস্যু। শেষ পাওয়া তথ্য অনুযায়ী লাল কার্ডের পরিবর্তে সেটিকে হলুদ কার্ডে পরিবর্তিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। সেই প্রসঙ্গেই আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে নিজের মতামত ব্যক্ত করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, ‘স্যাঞ্চেজের জন্য বলতে গেলে , রেফারি ঘটনাটি সরাসরি দেখেছিলেন এবং লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা হতে পারে না যে পরের ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে এই সিদ্ধান্ত বদলানো হবে।’

   

আরও বলেন, ‘ আমরা গত বেশ কয়েকদিন ধরে এই ম্যাচের প্রস্তুতি নিয়েছি। আমরা প্রতিপক্ষকে বিশ্লেষণ করেছি, পরিকল্পনা করেছি, এবং আমাদের সমস্ত প্রস্তুতি এই ধারণার ওপর ভিত্তি করে ছিল যে স্যাঞ্চেজ এই ম্যাচে খেলবে না। তারপর আজ সকালে আমরা জানতে পারি সে খেলবে।’