East Bengal : চেন্নাইন ম্যাচের আগে ক্ষোভ উগড়ে দিলেন কুয়াদ্রাত, কী বলছেন?

এবারের এই মরশুমে কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। কিন্তু দেশের প্রথম ডিভিশন লীগ তথা আইএসএলে (Indian Super League) এখনো পর্যন্ত তথৈবচ অবস্থা ময়দানের এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Carles Cuadrat

এবারের এই মরশুমে কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। কিন্তু দেশের প্রথম ডিভিশন লীগ তথা আইএসএলে (Indian Super League) এখনো পর্যন্ত তথৈবচ অবস্থা ময়দানের এই প্রধানের। ডার্বি ম্যাচে মোহনবাগানের বিপক্ষে এগিয়ে থেকে ও অমীমাংসিত ফলাফলে শেষ করতে হয়েছিল এই ম্যাচ। জয় না আসলেও ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল সকলকে। কিন্তু দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচ থেকেই ফের পুরনো ছন্দে ফিরে আসে লাল-হলুদ ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে তাদের পরাজিত হতে হয় নর্থইস্ট ইউনাইটেডের কাছে।

পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই হোম ম্যাচে মুম্বাই সিটির কাছে পরাজয়। এমন কি গত ম্যাচেও জামশেদপুর এফসির কাছে এগিয়ে থেকেও হারতে হয়েছে সৌভিকদের। এক্ষেত্রে ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি অস্বচ্ছ রেফারিংয়ের কথাও বলছেন কোচ (Carles Cuadrat)। 

   

আগামী ২৬ শে ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। গত কয়েক ম্যাচের হতাশার পর এবার নিজেদের হোম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে ক্লেটনরা। তবে আইএসএলের শুরু থেকে ম্যাচ রেফারিদের তরফ থেকে যে বিতর্কিত সিদ্ধান্ত উঠে এসেছিল তার অধিকাংশ গিয়েছিল লাল-হলুদের বিপক্ষে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করে সেই সমস্ত বিষয়গুলি মনে করিয়ে দেন দলের স্প্যানিশ কোচ।

তিনি বলেন, শেষ পাঁচটি ম্যাচে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের দরুন মোহনবাগান থেকে শুরু করে ওডিশার মতো ক্লাবের কাছে আমরা‌ হারিয়েছি। সেই সাথে জামশেদপুর এফসি ম্যাচে ও আমরা এক পয়েন্ট হারিয়েছি। এই পয়েন্টগুলি থাকলে আমরা আজ প্লে অফে থাকতাম।

যদিও শেষ ছয়ের স্থান করে নেওয়ার ক্ষেত্রে এখনো অনেকটাই আশাবাদী কার্লোস কুয়াদ্রাত। তিনি আরো বলেন, ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। আমাদের এখনো প্লে অফে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে আমাদের অধিকাংশ ম্যাচ জিততে হবে। আগামীকাল প্রিয় দলের জয় দেখার জন্যই মুখিয়ে থাকবে আপামর ইস্টবেঙ্গল জনতা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google