East Bengal: নববর্ষেই ডার্বি জয় ইস্টবেঙ্গলের, আপ্লুত অনুগামীরা

কলকাতা: এবারের বর্ষবরণটা জয় দিয়ে শুরু করল ইস্ট বেঙ্গল। বুধবার নববর্ষের দিন সিএবি (CAB) প্রথম ডিভিশন ওয়ান ডে প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল কলকাতার দুই বর্ষীয়ান ক্লাব ইস্ট বেঙ্গল এবং ...

By Sandipa Nandy

Published:

Updated:

Follow Us
east-bengal-beat-mohun-bagan-derby-win-cab-one-day-match

কলকাতা: এবারের বর্ষবরণটা জয় দিয়ে শুরু করল ইস্ট বেঙ্গল। বুধবার নববর্ষের দিন সিএবি (CAB) প্রথম ডিভিশন ওয়ান ডে প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল কলকাতার দুই বর্ষীয়ান ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। ম্যাচটি ৯৮ রান জিতেছে লাল-হলুদ ক্লাব।

২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুলের মাঠে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে প্রথমে ব্যাট করতে নামে ইস্ট বেঙ্গল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ৩১১ রান তোলে তারা। এদিন দলের হয়ে সেরা ব্যাটিং করেন সুদীপ ঘরামী। তিনি ১০৬ বলে ১৩৯ রানের (অপরাজিত) একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

   

জবাবে রান তাড়া করতে নেমে ৪০.৪ ওভারেই মোহনবাগান ইনিংসে দাঁড়ি পরে। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। ২১৩ রান করে তারা। ৪ উইকেট নিয়ে এদিন সেরা বোলিং করেন ইস্টবেঙ্গলের সৌরভ হালদার। অন্যদিকে মোহনবাগানের সফলতম বোলার রাজকুমার পাল (৩টি উইকেট)।

এই ডার্বি ম্যাচ সেরা ইস্ট বেঙ্গলের সুদীপের ঘরামী। খেলা শেষে তাঁর হাতে হাতে পুরস্কার তুলে দেন বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। নববর্ষের আবহে এই জয় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বাড়তি আনন্দ বয়ে এনেছে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google