পুলিশকে রাস্তায় দাঁড় করিয়ে উঠবোস করানোর হুমকি দিলীপের

খড়গপুর: খড়গপুরের মঞ্চ থেকে পুলিশ প্রশাসনকে ফের সতর্ক করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। (Dilip Ghosh)তিনি খড়্গপুর সদরের নির্বাচনী প্রচারে অভিযোগ করেন স্থানীয় আইসি সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
dilip-ghosh-warning-police-kharagpur-election-controversy

খড়গপুর: খড়গপুরের মঞ্চ থেকে পুলিশ প্রশাসনকে ফের সতর্ক করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। (Dilip Ghosh)তিনি খড়্গপুর সদরের নির্বাচনী প্রচারে অভিযোগ করেন স্থানীয় আইসি সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূলের হয়ে কাজ করতে। নাহলে গুলি করে দেওয়ার হুমকি দেন আইসি এমনটাই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনী প্রচার। প্রচারের মঞ্চ থেকেই কড়া ভাষায় হুমকি দেন দিলীপ।

তিনি বলেন পুলিশ এখন তৃণমূলের গুন্ডাতে পরিণত হয়েছে। তিনি বলেন পুলিশের গুলি কি সস্তা জেক তাকে চালানো যাবে। খড়গপুরে অনেক মোস্তান তিনি দেখেছেন এবং তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন বলেও জানান তিনি। পুলিশ বেশি বাড়াবাড়ি করলে রাস্তায় দাঁড় করিয়ে উঠবস করানোর হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। স্থানীয় সূত্রের মোতে অনেকদিন থেকেই স্থানীয় পুলিশ সাধারণ মানুষকে ভয় দেখায় এবং তৃণমূলের সঙ্গে কাজ করতে বলে।

   

অনেক সময় মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া কিংবা প্রাণনাশের হুমকিও দেন তারা এমনটাই অভিযোগ উঠেছে। সম্প্রতি মহিষাদল থানার ওসির বিরুদ্ধেও এমন ধরণের অভিযোগ এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ছিল থানার ওসি এবারে টিকিট না পাওয়া বিজেপি নেতা বিশ্বনাথ বন্দোপাধ্যায়কে ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন। সেই কারণে থানায় গিয়ে সতর্ক ও করেন শুভেন্দু।

ফের একবার দিলীপের মুখেও এই ধরণের অভিযোগ শোনা গেল। রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচনের আগে প্রশাসনের মুখোশ খুলে গিয়েছে। এখন সরাসরি তৃণমূল ক্যাডারে পরিণত হয়েছে তারা। তবে এই অভিযোগের ভিত্তিতে শুভেন্দুর মত পদক্ষেপ দিলীপ ঘোষও নেন কিনা এবং থানায় গিয়ে আইসি কে সতর্ক করেন কিনা তা সময়ই বলবে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google